ই-পেপার
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
তানজীল ইসলাম শুভ, বরিশাল।
২৫ জুলাই ২০২৫, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে অনুষ্ঠিত হলো “ইনোভেশন অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম”

সংবাদটি ই-পেপারে পড়ুন

তরুণদের উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্ব বিকাশে বরিশালে অনুষ্ঠিত হলো “ইনোভেশন অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম”। আজ বৃহস্পতিবার নগরীর পশ্চিম বগুড়া জামে মসজিদ কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে সামাজিক সংগঠন ‘সোস্যাল নেটওয়ার্ক ফর ডিজঅ্যাডভান্টেজড চিলড্রেন (এসএনডিসি)’।

কর্মসূচিতে বরিশাল শহরের বিভিন্ন এলাকা থেকে আগত তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে নেতৃত্বের মূল গুণাবলী, সমস্যা সমাধানের কৌশল, উদ্ভাবনী ধারণা বাস্তবায়ন, এবং সামাজিক উদ্যোগ গ্রহণের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন অভিজ্ঞ ট্রেইনার ও সমাজ উন্নয়ন কর্মীরা। তারা বলেন, “বর্তমান সময়ে সমাজ পরিবর্তনে তরুণদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি। নেতৃত্ব মানেই শুধু কর্তৃত্ব নয়, বরং অন্যকে অনুপ্রাণিত করার ক্ষমতা। এই প্রোগ্রামের মাধ্যমে তরুণরা নিজেদের ভেতরের শক্তি আবিষ্কার করতে পারবে।”

এসএনডিসির কর্মকর্তারা জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো পিছিয়ে পড়া শিশু-কিশোর ও তরুণদের মধ্যে নেতৃত্ব বিকাশ এবং সামাজিক সমস্যা সমাধানে তাদের সম্পৃক্ত করা। বরিশাল ছাড়াও আগামী দিনে দেশের অন্যান্য জেলায় এই ধরণের কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ও এসএনডিসির সদস্যবৃন্দ। অংশগ্রহণকারীরা এ ধরনের কার্যক্রমকে সময়োপযোগী এবং অনুপ্রেরণামূলক বলে মন্তব্য করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

১

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

২

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৩

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৪

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৫

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৬

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

৭

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

৮

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

৯

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১১

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১২

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৩

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৪

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৫

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৬

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

১৭

টুঙ্গিপাড়ায় পুলিশের ৯ গাড়ি ও ১৫ মোটরসাইকেল পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

১৮

নাটোরে বিএনপি কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

১৯

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

২০