ডেস্ক রিপোর্ট
১১ মে ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে অবৈধ বালু উত্তোলন, ৮৯ ড্রেজার-বাল্কহেডসহ ৬ চাঁদাবাজ আটক

বরিশালের হিজলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৩ ড্রেজার, ৩৬ বাল্কহেড এবং প্রায় এক কোটি ১৩ লাখ নগদ টাকাসহ ছয়জন দুষ্কৃতকারীকে আটক করেছে কোস্টগার্ড। রোববার (১১ মে) বিকেলে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১০ মে) সকাল থেকে রোববার মধ্যরাত পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ স্টেশন ইলিশা, কালীগঞ্জ ও হিজলা কর্তৃক বরিশালের হিজলা থানাধীন সাওরারচড় এলাকা সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৩টি ড্রেজার, ৩৬টি বাল্কহেড, নগদ এক কোটি ১২ লাখ ৯৮ হাজার ২৪০ টাকা, ২০ গ্রাম গাঁজা এবং চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি স্পিডবোটসহ ছয়জন দুষ্কৃতকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, আবুল বাসেদ (৫০), মাসুদ হোসেন (২৪), মহিউদ্দিন (৪৮), রাব্বিল দেওয়ান (৩৩), জান্নাতুল বাকি (২৪) ও সৈকত (২১)। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তারা দীর্ঘদিন যাবত নদীতে চাঁদাবাজি করে আসছে। আটক ব্যক্তি, নগদ টাকা, গাঁজা এবং জব্দকৃত বাল্কহেড ও ড্রেজারের পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড দায়িত্বপূর্ণ এলাকায় সার্বক্ষণিক নজরদারি এবং টহল অব্যাহত রেখেছে।ফলশ্রুতিতে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম বহুলাংশে কমেছে। ভবিষ্যতেও বাংলাদেশ কোস্টগার্ড এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১০

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১১

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১২

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৩

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৪

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৫

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৬

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৭

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৮

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF