ডেস্ক রিপোর্ট
১ ফেব্রুয়ারী ২০২৪, ৯:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে আগুনে পুড়ে নিহত কলেজছাত্র সজীবের পরিবারের পাশে জেলা প্রশাসন

বরিশালে আগুনে পুড়ে নিহত বেসরকারি পলিটেকনিক কলেজছাত্র সজীব জমাদ্দারের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত সজিবের বাবা আবুল কালাম জমাদ্দারকে ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের নাঙ্গলিয়া গ্রামের বাসিন্দা ও নিহত সজিবের বাবা আবুল কালাম জমাদ্দার জানান, অভাব-অনটনের পরিবারে বেড়ে ওঠা সজিবের ইচ্ছে ছিল পড়াশোনা করে বড় হয়ে একটা ভালো চাকুরি করার কিন্তু।

কিন্তু সেই স্বপ্ন আগুনে পুড়ে গেছে জানিয়ে তিনি বলেন, স্ত্রী, দুই কন্যা আর একমাত্র ছেলে সজীব জমাদ্দারকে নিয়ে আমার সংসার ছিল। কখনো দিনমজুর, কখনো ক্ষুদ্র ব্যবসা করে সংসার চালাই। ছেলের পড়াশোনার খরচ মেটাতে পারব না বিধায় সে নিজেই বরিশাল শহরে চাকরি নিয়ে বেসরকারি একটি পলিটেকনিক কলেজে পড়তো।

জানা গেছে, বরিশাল নগরের জিয়া সড়কের হাবিব মটরসে মাসিক ৮ হাজার টাকা বেতনে চাকরি নেন। দিনে কলেজে ক্লাস শেষে বিকেলে দোকানে ফিরতেন। সেখানেই রাতে থাকতেন এবং জীবিকা নির্বাহের কাজটিও করতেন।

সজীবের বন্ধু সৌরভ মিস্ত্রি জানান, মেধাবী হলেও নানা প্রতিকূলতায় এসএসসির ফলাফল খুব ভালো করতে পারেনি সজীব। তবে পড়াশোনা করে অনেক বড় হওয়ার তাগিদ ছিল ওর মধ্যে। বিভিন্ন চাকরির খোঁজখবরও রাখতো।

এদিকে কলেজের প্রতিটি সেমিস্টারে সজীব ভালো ফলাফল করেছে জানিয়ে ইনফ্রা পলিটেকনিট ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের প্রধান নূরুল হুদা বলেন, সজীব খুব বিনয়ী আর লেখপড়ায় মনোযোগী ছিল। পরিবারের অসচ্ছলতার কথা আমরাও জানতাম। ওর সংগ্রাম করে লেখাপড়া করার উদাহরণ অন্যদের দিতাম। সজীবকে নিয়ে আমাদের প্রত্যাশাও ছিল অনেক। কিন্তু সব কিছু এভাবে থেমে যাবে তা ভাবিনি। এ দুঃখ ভাষায় প্রকাশ করা যাচ্ছে না।

কলসকাঠি ইউনিয়নের চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ বলেন, আমার গ্রামেরই ছেলে সজীব। ছোটবেলা থেকে ওরা অভাব অনটনের সঙ্গে লড়াই করে বড় হয়েছে। তবে সজীবের সুনাম ছিল এলাকায়। আমাদের প্রত্যাশা ছিল সজীব তার আত্মবিশ্বাস দিয়ে একটা কিছু করে দেখাবে। সেভাবেই এগিয়ে যাচ্ছিল লেখাপড়া করে। কিন্তু একটি অগ্নিকাণ্ড সবার আশার সমাপ্তি ঘটালো।

তিনি জানান, মঙ্গলবার ময়নাতদন্ত শেষে মরদহ বুঝে নিয়ে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করেছি। ওর পরিবারকে সর্বাত্মক সহায়তা করছি। উপজেলা প্রশাসন থেকেও সহায়তা করছে।

প্রসঙ্গত, গত সোমবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে বরিশাল নগরের জিয়া সড়ক এলাকায় চারটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় দোকানের মধ্যে ঘুমিয়ে থাকা কলেজছাত্র সজীব জমাদ্দারের মৃত্যু হয়। তিনি ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের পঞ্চম বর্ষের ছাত্র ছিলেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

১০

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১১

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১২

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১৩

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৪

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৫

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৬

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৭

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৯

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

২০