ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
ডেস্ক রিপোর্ট
১৫ জুন ২০২৫, ৯:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে ঈদের ১৪ দিনে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ লক্ষ টাকা অর্থদণ্ড আদায়

সংবাদটি ই-পেপারে পড়ুন

*পবিত্র ঈদ-উল-আযহায় জেলা প্রশাসন,বরিশাল এর সাফল্যঃ ১৪ দিনে মোবাইল কোর্টে ৬ লক্ষ টাকা অর্থদণ্ড আদায়*

‘জনসেবায় প্রশাসন’ মূলমন্ত্রকে সামনে রেখে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জনগণের নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত, ভেজাল প্রতিরোধ এবং বাজার ব্যবস্থাপনা/দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে টানা মোবাইল কোর্ট/অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন-এর নির্দেশনায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ কর্তৃক পরিচালিত এসব অভিযানে সড়ক পরিবহন আইন-২০১৮,ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯, কৃষি বিপণন আইন-২০১৮সহ বিভিন্ন আইনের অধীনে শতাধিক মামলায় জরিমানা আদায় করা হয়েছে প্রায় ছয় লক্ষ টাকা।

১ জুন থেকে ১৪ জুন ২০২৫ পর্যন্ত পরিচালিত এসব ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর অধীনে সর্বোচ্চ সংখ্যক মামলা দায়ের ও জরিমানা আদায় করা হয়েছে। উক্ত জরিমানার পরিমাণ প্রায় ৩,৬৭,০০০/- টাকা। পরিবহন খাতে অতিরিক্ত ভাড়া আদায়, প্রয়োজনীয় কাগজপত্রবিহীন যানবাহন চালানো এবং যাত্রী হয়রানির অভিযোগে পরিবহন কোম্পানিগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানকালে যাত্রীদের নিকট অতিরিক্ত আদায়কৃত ভাড়া ফেরত দেওয়া হয়।

বিআইডব্লিউটিএ এর অধীন বরিশাল নৌবন্দরে লঞ্চ চলাচল স্বাভাবিক রাখা,অতিরিক্ত যাত্রী পরিবহন ও বাড়তি ভাড়া আদায় বন্ধে প্রতি সন্ধ্যাতেই দায়িত্বরত ছিলেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ।

এছাড়া, ঈদের পূর্বে বাজারে ভেজাল খাদ্যের অনুপ্রবেশ ঠেকাতে ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন-বিক্রির অভিযোগে নগরীর ৩টি জনপ্রিয় রেস্তোরাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা করা হয় প্রায় ৭৫০০০/- টাকা।

ঈদের পূর্বে ভোক্তাসাধারণের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেন নিয়ন্ত্রণের বাইরে না যায় সেজন্য বাজার মনিটরিং কার্যক্রম গ্রহণ করে জেলা প্রশাসন,বরিশাল।সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রি,মূল্যতালিকা না থাকাসহ বিবিধ অভিযোগে কৃষি বিপণন আইন, ২০১৮ এর আওতায় অসাধু ব্যবসায়ীদের আনা হয় জরিমানার আওতায়। এসময় প্রায় ৫৬০০০/- টাকা আদায় করা হয়।

জনসাধারণকে স্বস্তি দিতে এধরণের অভিযান অব্যাহত থাকবে মর্মে জেলা প্রশাসক,বরিশাল জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রত্যয় ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০