নিজস্ব প্রতিনিধি, বরিশাল
২৪ ফেব্রুয়ারী ২০২৫, ৬:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে কিশোরী গৃহকর্মীকে অপহরণ মামলায় পুলিশ কারাগারে

বরিশালে কিশোরী গৃহকর্মীকে অপহরণ ও পাচার মামলায় এক পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার (২৪ ফেব্রুয়ারী) বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ওই পুলিশ সদস্য।

পরে শুনানি শেষে বিচারক মো. সোহেল আহমেদ জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা জানিয়েছেন। জেলে যাওয়া কনস্টেবল মো. আনোয়ার হোসেন খান বরিশালের বাবুগঞ্জ উপজেলার মধ্য পাংশা এলাকার বাসিন্দা। তিনি রেঞ্জ ডিআইজির কার্যালয়ে কর্মরত ছিলেন।

মামলার বরাতে বেঞ্চ সহকারী তুহিন বলেন, আনোয়ারের প্রতিবেশী আলমগীর হোসেন খান। তিনি দরিদ্রতার কারণে ২০২১ সালের ৩ জানুয়ারি তার স্কুল পড়ুয়া মেয়ে মারুফা আক্তারকে গৃহকর্মী হিসেবে কনস্টেবল আনোয়ারের বাসায় পাঠান।

২০২৩ সালের ৬ জানুয়ারি মেয়ের খবর নিতে আনোয়ারের বাসায় যান তার মা ছালমা বেগম। কিন্তু সেখানে গিয়ে মারুফাকে না পেয়ে কোথায় আছে জানতে চান তার মা।

তখন মারুফার মাকে ভয়ভীতি দেখিয়ে আনোয়ান জানান, সময় মতো মেয়েকে পেয়ে যাবে। কিন্তু মেয়েকে না পেয়ে ২০২৩ সালের ১৬ জানুয়ারি আনোয়ার, তার স্ত্রী, সন্তান ও ভাইকে আসামি করে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করে তিনি।

আদালতের নির্দেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসআই হাসান আবিদুর রেজা আনোয়ার ও তার স্ত্রী জেসমিন বেগমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

বেঞ্চ সহকারী বলেন, আনোয়ারের বিরুদ্ধে ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০