ডেস্ক রিপোর্ট
৮ জুন ২০২৬, ৭:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে চাঁদা না দেওয়ায় দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মধ্য গোমা এলাকায় চাঁদা না দেওয়ার জেরে দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। রবিবার (৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে সংঘটিত এ ঘটনায় মিজানুর রহমান রিবু বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, কথিত ‘ইউনুচ বাহিনীর’ সদস্যরা মিজানুর রহমান রিবুদের ক্রয়কৃত জমিতে নির্মিত দোকানে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর, মালামাল লুটপাট এবং তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করে। রিবুর দাবি, পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ইউনুচ খানের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ক্রয়কৃত জমি দখল নিয়ে গোলাম মস্তফা গংদের সাথে কাসেম খান গংদের দীর্ঘদিনের বিরোধে এ ঘটনার সূত্রপাত। বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে দেওয়ানি মামলা চলমান রয়েছে। আদালত নিষেধাজ্ঞার আবেদন নাকচ করার পর দোকান পুনর্নির্মাণ শুরু হলে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

এলাকাবাসীর অভিযোগ, কাসেম খার বখাটে ছেলে ইউনুচ খানের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে আসছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিলুর রহমান বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযুক্ত ইউনুচ খানের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০