ডেস্ক রিপোর্ট
২৪ অগাস্ট ২০২৪, ৭:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে ছাঁটাইয়ের প্রতিবাদে অপসোনিন শ্রমিকদের বিক্ষোভ

বরিশালের অপসোনিন স্যালাইন কোম্পানির একজন শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শ্রমিকরা।

এসময় চাকরিচ্যুত শ্রমিককে কাজে ফেরানো, বেতন-ভাতা বৃদ্ধি, জোর করে ওভারটাইম আদায় বন্ধ, ক্ষতিপূরণ প্রদানসহ ৯ দফা দাবি জানান।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে নগরীর বগুড়া রোডে কোম্পানির কারখানার সামনে বিক্ষোভ করে তারা। বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায় সড়কে।

খবর পেয়ে সেনাবাহিনীর ৩টি টহল টিম সেখানে উপস্থিত হয়ে যানচলাচল স্বাভাবিক করে। পরে শ্রমিক ও মালিক পক্ষকে নিয়ে বিষয়টি সমাধানে মিটিংয়ে বসেন সেনাসদস্যরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, অন্যায়ভাবে আমাদের এক শ্রমিক ভাইকে চাকরিচ্যুত করা হয়েছে। তাকে পুনরায় কাজে ফেরাতে হবে।

এছাড়া বেতন-ভাতা বৃদ্ধি, জোরপূর্বক ওভারটাইম আদায় বন্ধ, দুর্ঘটনার ক্ষতিপূরণ প্রদানসহ অন্যান্য দাবি অবিলম্বে মেনে নিতে হবে। নয়তো কঠোর আন্দোলন করে দাবি আদায় করবে শ্রমিকরা।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বিক্ষোভের শুরুতে যান চলাচল সাময়িক বন্ধ হলেও এখন তা স্বাভাবিক রয়েছে। সেনাবাহিনীর সহায়তায় কর্তৃপক্ষ ও বিক্ষোভকারী শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০