ই-পেপার
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
ডেস্ক রিপোর্ট
৩০ জানুয়ারী ২০২৪, ৮:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে পরিবহন থেকে মাছ ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

সংবাদটি ই-পেপারে পড়ুন

পটুয়াখালীর গলাচিপা থেকে ঢাকা যাওয়ার পথে বরিশাল-ঢাকা মহাসড়কে পরিবহন থেকে ৩ হাজার ১শ কেজি ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

রোববার (২৮ জানুয়ারি) নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তরকৃতরা হলেন- কাউনিয়া বাসু মিয়ার গলির মো ফারুক হাওলাদারের ছেলে মোঃ নিরব হাওলাদার(৩০), পলাশপুর ইসলাম নগর ১ নং গলির মো সিরাজুল ইসলাম শিরুর ছেলে মো গোলাম রাব্বি (২৯), পলাশপুর কাউন্সিল গলির মো আঃ মান্নান বেপারীর ছেলে মো হৃদয় (২৭)।

পুলিশ জানায়- মাছ ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলার বাদি ইমন প্যাদা পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা থেকে ৯ লাখ টাকা মূল্যের ৩ হাজার ১শ কেজি ইলিশ মাছ ক্রয় করেন। মৎস্য ব্যবসায়ী ইমন গত ২৫ জানুয়ারি ইলিশ মাছগুলো ‘ডলফিন এক্সপ্রেস’ নামের পরিবহনে ঢাকার উদ্দেশ্যে পাঠান। ওই পরিবহনটি রাত ১১ টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানাধীন আবদুর রব সেরনিয়াবাত সেতুর টোলপ্লাজা এলাকায় আসলে ৪০/৪৫ জনের একটি দল গাড়িটি দাড় করায়। পরে পরিবহনের চালক ও সুপার ভাইজারকে ভয়ভিতি দেখিয়ে ঢাকা মেট্রো- ন-১৬-৫৪২৮ নম্বরের একটি হলুদ পিকআপে মাছগুলো উঠিয়ে নিয়ে যায়। এসময় পরিবহনের কাউন্টার ম্যানেজার ডাক-চিৎকার দিলে ৩ ককসিট মাছ, একটি হিরো হাঙ্ক মোটরসাইকেল, একটি টাটা পিকআপ ফেলে পালিয়ে যায় অজ্ঞাতরা।

এরপর বিষয়টি কোতয়ালী মডেল থানা পুলিশকে অবহিত করলে তারা তাৎক্ষনিক মোটরসাইকেল ও পিকআপটি জব্দ করে নিয়ে যায়। এ ঘটনায় মৎস ব্যবসায়ী ইমন প্যাদা বাদি হয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে পুলিশ।

এদিকে গ্রেপ্তার হওয়া আসামীরা আদালতে ঘটনার সাথে জড়িত সকলের নাম উল্লেখ করে জবানবন্দী দিয়েছে। পাশাপাশি আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন- মাছ ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের আটকে অভিযান অব্যহত রয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানসিঁড়ির বাঁকে শব্দের ফেরিওয়ালা: এক অনন্য বাতিঘর ইসমাইল মুসাফির

১

বরিশালসহ বিভিন্ন স্থানে ভারী বর্ষণের আভাস

২

ইউসেপ বরিশালে সিনিয়র অফিসার নিয়োগ, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

৪

বরগুনার আমতলীতে সুশীলনে কমিউনিটি মোবিলাইজার নিয়োগ, বেতন ২৫ হাজার

৫

বরিশালের কারখানায় কেমিস্ট ল্যাবরেটরিজে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ

৬

জিইউএসএসে ডিস্ট্রিবিউশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, বেতন ২৫ হাজার

৭

উত্তরণে রিসার্চ অফিসার নিয়োগ, মাসিক বেতন ৬০ হাজার টাকা

৮

ইউসিবিতে সাব-ব্রাঞ্চ ইনচার্জ পদে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

৯

গ্রামীণ শক্তিতে ৫০ জন নিয়োগ, বেতন ৩৬ হাজার ৩০০ টাকা

১০

ঢাকার কর অঞ্চল-২ এ ৪২ জন নিয়োগ, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত

১১

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ১৬ জন নিয়োগ, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত

১২

উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা

১৩

সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ: বরগুনায় সেই এসআই প্রত্যাহার

১৪

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, এনইআইআর চালুর নতুন তারিখ নির্ধারণ

১৫

বরিশাল আদালত চত্বরে ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

১৬

ভোলায় বিদ্যুৎ অফিসে হামলা-মারধর, প্রকৌশলীসহ আহত ৫

১৭

শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ,: বরিশালের ডিডাব্লিউএফ নার্সি কলেজের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৮

বরিশালে প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গৃহবধূর বিষপান

১৯

বরিশালে বাবাকে ডেকে নিয়ে হত্যা, ১৬ বছর পর ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

২০