তানজীল ইসলাম শুভ
৩ এপ্রিল ২০২৬, ৪:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে ফুটপাত দখলমুক্তে কঠোর নগর প্রশাসন, দখলকারীদের চূড়ান্ত সতর্কবার্তা

বরিশাল নগরীর ফুটপাত, রাস্তা এবং জনসাধারণের ব্যবহার্য স্থান দখলমুক্ত রাখতে কঠোর অবস্থানে যাচ্ছে নগর প্রশাসন। এ লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশন এক জরুরি বিজ্ঞপ্তিতে অবৈধ দখলদারদের নির্ধারিত সময়ের মধ্যে নিজ দায়িত্বে স্থাপনা অপসারণের নির্দেশনা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর বিভিন্ন এলাকায় ফুটপাত, সড়ক ও উন্মুক্ত স্থানে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা আগামী ১০ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে স্বেচ্ছায় সরিয়ে নিতে হবে। অন্যথায়, নির্ধারিত সময় পার হওয়ার পর কঠোর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

নগর প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, ১০ এপ্রিলের পর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হবে এবং যেসব দখলদার নির্দেশনা অমান্য করবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে নগরীর যানজট কমবে এবং পথচারীদের চলাচল আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে। একই সঙ্গে শহরের সৌন্দর্য রক্ষায়ও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

নগরবাসীর সহযোগিতা কামনা করে কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এই কার্যক্রম সফল করতে সকলের সচেতন অংশগ্রহণ জরুরি।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১০

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১১

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১২

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৩

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৪

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৫

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৬

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৭

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১৯

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF