নিজস্ব প্রতিনিধি, বরিশাল।
১১ মে ২০২৫, ১১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে বিএনপির কার্যালয় ভাঙচুর, থানায় অভিযোগ

বরিশালের বাবুগঞ্জে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১০ মে) মাধবপাশা ইউনিয়নের মাধবপাশা বাজারস্থ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই ঘটনাটি ঘটেছে। বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় মাধবপাশা ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি মো. আয়নাল হাওলাদার বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানা গেছে, গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে মাধবপাশা ইউনিয়নের বীরপাশা গ্রামের মৃত মো. কুব্বাত আলী তালুকদারের ছেলে রিপন তালুকদারের (৩৭) নেতৃত্বে অন্তত ৮/১০ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে মাধবপাশা ইউনিয়নের নামক স্থানে অবস্থিত ইউনিয়ন বিএনপির কার্যালয় প্রবেশ করে।

এ সময় হামলাকারীরা মাধবপাশা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন তালুকদার মিন্টু নাম উচ্চারণ করে অকথ্য ভাষায় গালমন্দ করে। এবং ইন্ডিয়ান বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে কটুক্তি মূলক মন্তব্য করেন।

এ সময় মাধবপাশা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দেখভালের দায়িত্বে থাকা ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি মো. আয়নাল হাওলাদার প্রতিবাদ করলে রিপন তালুকদারের নেতৃত্বে ৮/১০ জনের দল তার (আয়নাল হাওলাদার) উপর অতর্কিত হামলার চালায়। এ সময় হামলাকারীরা ইউনিয়ন কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করেন এবং কার্যালয়ে টাঙানো জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে ফেলেন।

তবে রিপন তালুকদার দলীয় কার্যালয়ে হামলার বিষয় অস্বীকার করেন। তিনি দাবি করেন বিএনপির কার্যালয় এটি তার শ্বশুরের কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে কিন্তু এ পর্যন্ত কোনো ভাড়া পরিশোধ করেনি। ভাড়া চাওয়ার উদ্দেশ্যে তিনি কার্যালয়ে গিয়েছিলেন।

এ ব্যাপারে এয়ারপোর্টে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজাকির শিকদার বলেন, ইউনিয়ন কার্যালয়ে আমরা ও ভাঙচুরের ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১০

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১১

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১২

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৩

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৪

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৫

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৬

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৭

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৮

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৯

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

২০