রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি
২৯ মার্চ ২০২৬, ৭:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে ব্যবসায়ীকে পিস্তল ও গুলির ছবি পাঠিয়ে চাঁদা দাবি, ছাত্রদল নেতা আটক

পিস্তল ও গুলির ছবি পাঠিয়ে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে সাব্বির নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি খেলনা পিস্তল ও তিনটি কার্তুজ (গুলি) উদ্ধার করা হয়।

সাব্বির বানারীপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নের মাছ রং গ্রামের বাসিন্দা। তার পিতা তোফাজ্জেল বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের মার্কেটের চা দোকানী।  শনিবার (২৮ মার্চ) দুপুরে তাকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (২৭ মার্চ) দিবাগত গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বরিশালের বানারীপাড়ায় নিজ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানা পুলিশ। ভুক্তভোগী মিরাজ বলেন, ঈদের তৃতীয় দিন তার মোবাইল নম্বরে ফোন করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে সাব্বির নামের ওই যুবক।

হোয়াটসঅ্যাপ একটি পিস্তল এবং গুলির ছবি পাঠিয়ে ভয় দেখায়। চাঁদা না দিলে ক্ষতি হবে বলে হুমকি দেয়। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আতঙ্কিত হয়ে পড়ি। পরিবারের পরামর্শে পরবর্তীতে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করলে পুলিশ অভিযান চালিয়ে সাব্বিরকে আটক করে।

কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ভুক্তভোগী নগরীর গির্জা মহল্লা এলাকার মোবাইল ব্যবসায়ী মিরাজ টেলিকমের মালিক মিরাজ বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে মামলা করেছেন।

তিনি বলেন, বিশেষ অভিযান চালিয়ে সাব্বিরকে আটক করা হয়েছে। সে যেই পিস্তল এবং কার্তুজের ছবি পাঠিয়ে হুমকি দিয়েছে সেগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো খেলনা সাদৃশ্য পিস্তল এবং তিনটি কার্তুজ। যা আলামত হিসেবে জব্দ দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হয়।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০