ডেস্ক রিপোর্ট
২৯ জুলাই ২০২৫, ৯:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে মালিককে মেরে নদীতে ফেলে ট্রলার ছিনতাই

বরিশালের হিজলায় গভীর রাতে মালিককে মারধর করে নদীতে ফেলে ট্রলার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে হিজলা-মুলাদী উপজেলার সীমান্তবর্তী নয়াভাঙনী নদীর জামতলা এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আহত ট্রলারচালক সাইদুল সরদার পত্তনীভাঙা গ্রামের মৃত শুক্কুর সরদারের ছেলে। ট্রলারটি তার উপার্জনের একমাত্র অবলম্বন ছিল বলে জানান তিনি। এ ঘটনায় সাইদুল সরদার বাদী হয়ে আজ মঙ্গলবার বিকেলে হিজলা থানায় একটি মামলা করেছেন। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাইদুল সরদার জানান, কয়েক মাস আগে সাড়ে ৮ লাখ টাকা দিয়ে একটি ট্রলার কেনেন তিনি। ট্রলারে হিজলা ও মুলাদীর ব্যবসায়ী ও খামারিদের গরু-ছাগল বিভিন্ন বাজারে আনা-নেওয়া করতেন। গতকাল দিবাগত রাতে নয়াভাঙনী নদীর পত্তনীভাঙা পুরোনো লঞ্চঘাটের জামতলা এলাকায় ট্রলার বেঁধে ঘুমিয়ে পড়েন।

রাত ২টার দিকে চার-পাঁচজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ ট্রলারে উঠে তাঁকে মারধর করে নদীতে ফেলে দিয়ে ট্রলার নিয়ে চলে যায়। পরে তাঁর ডাকচিৎকারে পার্শ্ববর্তী লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। হিজলা থানার ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ট্রলারটি উদ্ধার ও দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১০

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১১

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১২

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৩

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৪

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৫

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৬

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৭

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৮

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৯

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

২০