ডেস্ক রিপোর্ট
২০ মে ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে যথাযথ মর্যাদার সাথে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপিত

বরিশালে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন ও বিএসটিআই-এর যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “Metrology: Building Trust in Policy Making”, যার বাংলা ভাবার্থ ‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসটিআই, বরিশালের উপপরিচালক ও অফিস প্রধান মোঃ হাবিবুর রহমান। তিনি বিশ্ব মেট্রোলজি দিবসের গুরুত্ব তুলে ধরে বিএসটিআই-এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন অমৃত ফুড অ্যান্ড কনজ্যুমারের প্রতিনিধি গোকুল কুমার মজুমদার এবং হোটেল ও রেঁস্তোরা মালিক সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ বিশু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন। তিনি সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে বিএসটিআইসহ সংশ্লিষ্ট সরকারি, বেসরকারি ও শিল্প প্রতিষ্ঠানসমূহকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার পুলিশ সুপার এ.জেড.এম. মোস্তাফিজুর রহমান, যিনি জীবনের সকল ক্ষেত্রে সঠিক পরিমাপের চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা পারভীন। তিনি বলেন, মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ওজন ও পরিমাপে অনিয়ম রোধের চেষ্টা করা হলেও তা সবসময় কাঙ্ক্ষিত সফলতা পায় না। ব্যবসা-বাণিজ্যে সততা ও আস্থা ফিরিয়ে আনতে সঠিক ওজন ও মানসম্পন্ন পণ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার জন্য তিনি ব্যবসায়ী ও শিল্প মালিকদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও উল্লেখ করেন, বিএসটিআই-এর মান নিয়ন্ত্রণ কার্যক্রম দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে “সবার আগে বাংলাদেশ” গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক এবং মহানগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০