ডেস্ক রিপোর্ট
১৭ অগাস্ট ২০২৪, ৮:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন

সংবাদটি ই-পেপারে পড়ুনসম্পাদনা করুন ও ছবি হিসেবে সেভ করুন

গণহত্যার বিচার, বিতর্কিত কারিকুলাম বাতিল, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে জাতীয় শিক্ষক ফোরাম। শনিবার বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল জেলা, মহানগর ও চরমোনাই আলিয়া শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

শিক্ষক ফোরামের বরিশাল মহানগরের সভাপতি অধ্যক্ষ আলহাজ মুহাম্মাদ ওমর ফারুকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মহানগরের সেক্রেটারি মাওলানা আবুল হাসান মুহাম্মাদ ইয়াহিয়া, জেলার সভাপতি লোকমান হাকিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকির হোসেন।

বক্তারা বলেন, দেশের আগামী প্রজন্মকে ধ্বংস করতে বিগত সরকার নৈতিকতাবিহীন, ভারতীয় ও পশ্চিমা সংস্কৃতি নির্ভর কারিকুলাম-২১ চালু করেছে। ইতিহাস বিকৃত ও চরিত্র বিনাশী বিতর্কিত কারিকুলাম বাতিলের দাবি করেন। এছাড়াও ইসলামিক স্কলারদের সমন্বয়ে নতুন শিক্ষা কমিশন গঠন করে নতুন কারিকুলাম প্রণয়ন করার দাবি জানিয়েছেন।

মানববন্ধন থেকে আহত সকল ছাত্র-জনতার তালিকা তৈরি করে সুচিকিৎসার দায়িত্বভার গ্রহণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দাবি জানানো হয়। এছাড়াও এ কারিকুলাম প্রণয়ন এবং পরামর্শদানে যারা মাস্টারমাইন্ড তাদেরকে জাতির সামনে মুখোশ উন্মোচন করে বিচারের মুখোমুখি করার জন্য মানববন্ধন থেকে দাবি তোলা হয়। মানববন্ধন শেষে জুলাই আন্দোলনে আহত, নিহত সবার জন্য মাগফেরাত কামনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি, বরিশালের যাত্রীদের ভাড়া নিয়ে প্রশ্ন

১

বরিশাল–ঢাকা মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশে ইট-বালু দিয়ে সংস্কার, স্থায়ী মেরামত নিয়ে প্রশ্ন

২

বরিশালে লাইসেন্সবিহীন অটোরিকশা নিয়ন্ত্রণে সিদ্ধান্ত, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন

৩

বরিশালে সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

৪

বিএম কলেজে ‘ম্যানেজমেন্ট ফেস্ট ’ অনুষ্ঠিত

৫

হিজলায় বুদ্ধিপ্রতিবন্ধী নারী সাত মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্বের পরিচয় অজানা

৬

বরিশাল জেলা যুবদলের নেতৃত্বে আসতে তৎপর পদপ্রত্যাশীরা

৭

বরিশালে বউ-শাশুড়ির বিরোধের পর নারীর মৃত্যু, পুত্রবধূ আটক

৮

সরকারি বিএম কলেজে: “হাফপ্যান্ট পরে” ইসলামী ছাত্র আন্দোলনের ম্যারাথন, পোশাক নিয়ে বিতর্ক

৯

মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

১০

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

১১

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

১২

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

১৩

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

১৪

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

১৫

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

১৬

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

১৭

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

১৮

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

১৯

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

২০