ডেস্ক রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে ২ সাংবাদিককে মেরে আহত করলো ছাত্রদল নেতারা

পার্কে প্রবেশ নিয়ে তর্কে তিন দফায় দুই সাংবাদিককে মারধর করেছে বরিশালের ছাত্রদল নেতারা। এতে একজন রক্তাক্ত জখম হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বেলস পার্ক গ্রীন সিটি পার্কের প্রবেশ পথে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন সময় টিভির ক্যামেরাপার্সন সুমন হাসান ও চ্যানেল ২৪ এর ক্যামেরাপার্সন শাকিল হাওলাদার পাপ্পু।

এর মধ্যে পাপ্পুর মাথা ফেটে যাওয়ায় তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাংবাদিক সুমন হাসান জানান, বেলস পার্ক এলাকার মহিলা ক্লাব মিলনায়তনে সহকর্মির ছেলের সুন্নতে খতনার অনুষ্ঠানে অংশ নিতে পরিবার নিয়ে যান। তখন তার শিশু কন্যা ক্লাব সংলগ্ন গ্রীন সিটি পার্কে যাওয়ার বায়না ধরে। কন্যাকে নিয়ে পার্কে প্রবেশের সময় বাঁধা দেয় নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বেল্লাল গাজী। পার্কের মধ্যে বেল্লাল গাজীর সন্তানরা খেলাধুলা করছে। তাই সেখানে আর কাউকে সে প্রবেশ করতে দিবে না। কথার কাটাকাটির এক পর্যায়ে ছাত্রদল নেতার সহযোগিরা এসে মব সৃষ্টি করে তাকে ঘিরে ফেলে।

তখন তার কন্যা চিৎকার দিলে চ্যানেল ২৪ এর ক্যামেরাপার্সন পাপ্পু ছুটে আসেন। সাংবাদিক পরিচয় দিলে ছাত্রদল নেতাসহ সহযোগিরা ক্ষিপ্ত হয়ে উঠেন। তারা দুইজনকে বেধম মারধর শুরু করেন। তাদের মারধরে পাপ্পু পড়ে গিয়ে মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। নিজেদের রক্ষায় পাশ্ববর্তী মহিলা ক্লাবে গিয়ে আশ্রয় নেন। কিছুক্ষণ পর তৃতীয় দফায় ছাত্রদলের মহানগরের সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে, সাকিব, রাহাতসহ বেশ কয়েকজন এসে আবার হামলা করে।

বিষয়টি মুঠোফোনে পুলিশকে জানানো হয়। তবে পুলিশ আসার আগেই হামলাকারী ছাত্রদল নেতারা পালিয়ে যায়। তবে হাসপাতালে আহতদের দেখতে গিয়ে মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি তরিকুল ইসলাম দাবি করেন, ঘটনার সত্যতা থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

অভিযোগের বিষয়ে নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বেল্লাল গাজী বলেন, আমি নিরাপত্তা প্রহরীকে কথা দিয়েছিলাম আর কেউ পার্কে প্রবেশ করতে পারবে না। তাই বাঁধা দিয়েছি। এ নিয়ে তর্ক ও হাতাহাতি হয়। এ সময় পড়ে গিয়ে একজনের মাথা ফেটে গিয়েছে।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১০

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১১

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১২

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৩

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৪

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৫

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৬

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৭

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৮

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৯

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

২০