আবু উবাইদা, ববি প্রতিনিধি
২০ মে ২০২৫, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে মেহেদী-নাফিস

বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি(বিইউডিএস) এর ৮ম কার্যনির্বাহী পরিষদ-২০২৫ এর সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক নাফিস মোহাম্মদ মিকাইল নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার(২০মে) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের(টিএসসি) ডিবেটিং সোসাইটির নিজ কক্ষে সকাল ১০ টা-বিকাল ৪ টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে মোট ভোট পড়েছে ৮৪.১৫% বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী নির্বাচন কমিশনার আরিফা জামান লিজা।

প্রধান নির্বাচন কমিশনার বাপ্পি শিকদার, সহকারী নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম খান সিফাত ও আরিফা জামান লিজার তত্ত্বাবধানে পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম ভোট কেন্দ্র পরিদর্শন করে দেখেন। এছাড়া উপস্থিত ছিলেন, বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির চীফ মডারেটর জনাব ড. তানভীর কায়ছার ও মডারেটর জনাব ড. শাখাওয়াত হোসেন।

নবনিযুক্ত সভাপতি মেহেদী হাসান বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের ঐতিহ্যবাহী সংগঠন বিইউডিএস। আমরা এর ঐতিহ্যের ধারা অব্যহত রাখার জোর প্রচেষ্টা চালিয়ে যাবো। আশা করি সবার সহযোগিতায় আমরা সেটা করতে সক্ষম হবো। ডিবেটরদের মান আরো কিভাবে উন্নত করা যায় সেটি নিয়ে কাজ করবো। আপনাদের সকলের একান্ত পরামর্শ ও সহযোগিতা কাম্য।

সাধারণ সম্পাদক নাফিস মোহাম্মদ মিকাইল বলেন, বিশ্ববিদ্যালয়ের একটা নেতৃত্বদানকারী সংগঠন হিসাবে এখানে অনেক দায়িত্ব। আমি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবো কিনা জানিনা। তবে সবার কাছে দোয়া চাই যেন আগামী দিনে বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে দেশের পাশাপাশি বিশ্বের বুকে তুলে ধরতে পারি।

প্রধান নির্বাচন কমিশনার বাপ্পি সিকদার বলেন, আমরা বিশ্বাস করি বিইউডিএস এর ইতিহাসে এবার সবচেয়ে ভালো এবং স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পুরো নির্বাচন জুড়ে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।আমরা অন্যান্য সংগঠন থেকে একটু ভিন্ন প্রক্রিয়ায় নির্বাচন আয়োজন করে থাকি এবং তারই ধারাবাহিকতায় বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি গণতান্ত্রিক চর্চাকে সর্বদা অব্যহত রাখে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১০

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১১

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১২

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৩

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৪

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৫

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৬

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৭

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১৯

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF