ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
আকাশ, ঝালকাঠি প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৬, ৩:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশাল-ঝালকাঠি মহাসড়কে দুর্ঘটনায় কাউন্সিলর সাগর নিহত, গুরুতর আহত থাই সোহেল

সংবাদটি ই-পেপারে পড়ুন

বরিশাল-ঝালকাঠি মহাসড়কের রায়াপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন কবির সাগর নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী ও লঞ্চঘাট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী থাই সোহেল গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​জানা গেছে, আজ বিকেলে বরিশাল-ঝালকাঠি মহাসড়কের রায়াপুর স্কুলের পূর্ব পাশে টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কাউন্সিলর সাগরকে মৃত ঘোষণা করেন।

​নিহত সাগর ঝালকাঠি পৌরসভার জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে পরিচিত ছিলেন। অন্যদিকে, আহত ব্যবসায়ী থাই সোহেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার দ্রুত আরোগ্যের জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় ঝালকাঠি শহর ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০