ই-পেপার
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
ডেস্ক রিপোর্ট
৮ ফেব্রুয়ারী ২০২৪, ৮:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশাল নগরীর ফুটপাত দখলমুক্ত করতে ট্রাফিক পুলিশের উচ্ছেদ অভিযান

সংবাদটি ই-পেপারে পড়ুন

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ও পুলিশ কমিশনার জিহাদুল কবির এর নির্দেশনা বাস্তবায়ন করতে নগরীর ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে বিএমপি ট্রাফিক পুলিশ।

আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় নগরীর জেলখানার মোড় থেকে নাজিরপোল ও চকবাজার এলাকার ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়।

এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এডিসি রুনা লায়লা বলেন, ইতিপূর্বে আপনারা দেখেছেন বরিশাল নগরীর সদর রোড এলাকায় ভ্রাম্যমান হকার, ফলের দোকান এবং অবৈধ পার্কিংয়ের কারনে যানজট লেগেই থাকতো। নগরবাসীকে এসব ভোগান্তি থেকে মুক্ত করতে গত ২২ জানুয়ারী বিসিসি মেয়র এবং বিএমপি কমিশনারের একটি মিটিং অনুষ্ঠিত হয়। সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র মহোদয় ও পুলিশ কমিশনারের নির্দেশনা বাস্তবায়নে আজকে আমরা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সদর রোড এলাকাকে হকারমুক্ত করেই ছাড়বো।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন, বিএমপি ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মোঃ আব্দুল লতিফ, টি আই বিদ্যুৎ চন্দ্র দে, টি আই আঃ রহিম, সার্জেন্ট বাশার, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া কর্মীসহ ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালসহ বিভিন্ন স্থানে ভারী বর্ষণের আভাস

১

ইউসেপ বরিশালে সিনিয়র অফিসার নিয়োগ, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

২

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

৩

বরগুনার আমতলীতে সুশীলনে কমিউনিটি মোবিলাইজার নিয়োগ, বেতন ২৫ হাজার

৪

বরিশালের কারখানায় কেমিস্ট ল্যাবরেটরিজে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ

৫

জিইউএসএসে ডিস্ট্রিবিউশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, বেতন ২৫ হাজার

৬

উত্তরণে রিসার্চ অফিসার নিয়োগ, মাসিক বেতন ৬০ হাজার টাকা

৭

ইউসিবিতে সাব-ব্রাঞ্চ ইনচার্জ পদে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

৮

গ্রামীণ শক্তিতে ৫০ জন নিয়োগ, বেতন ৩৬ হাজার ৩০০ টাকা

৯

ঢাকার কর অঞ্চল-২ এ ৪২ জন নিয়োগ, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত

১০

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ১৬ জন নিয়োগ, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত

১১

উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা

১২

সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ: বরগুনায় সেই এসআই প্রত্যাহার

১৩

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, এনইআইআর চালুর নতুন তারিখ নির্ধারণ

১৪

বরিশাল আদালত চত্বরে ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

১৫

ভোলায় বিদ্যুৎ অফিসে হামলা-মারধর, প্রকৌশলীসহ আহত ৫

১৬

শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ,: বরিশালের ডিডাব্লিউএফ নার্সি কলেজের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৭

বরিশালে প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গৃহবধূর বিষপান

১৮

বরিশালে বাবাকে ডেকে নিয়ে হত্যা, ১৬ বছর পর ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

১৯

বেকুটিয়া সেতুর নিচে সরকারি পাইপ চুরি, বিএনপি নেতাসহ আটক ৯

২০