আবু উবায়দা, ববি প্রতিনিধি
৮ জানুয়ারী ২০২৫, ৯:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশাল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ববি প্রেস ক্লাবের ফুলেল শুভেচ্ছা

বরিশাল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের (ববিপ্রেক) নেতৃবৃন্দ।এসময় বরিশাল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে বই উপহার ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মঙ্গলবার (৮ জানুয়ারি,২০২৫) বরিশাল প্রেসক্লাবের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান তাঁরা।

সাক্ষাৎকালে বরিশাল প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম খসরু এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় তারা বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের স্বচ্ছ লেখনীর প্রয়াস কে স্বাগত জানান। তাঁরা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাথে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংবাদকর্মীদের পেশাগত উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

ফুলেল শুভেচ্ছাকালে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ তানজিদ শাহ জালাল ইমন, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুর রহমান, কোষাধ্যক্ষ আরিফ হোসাইন ও কার্যনির্বাহী সদস্য আবু উবাইদা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং প্রেসক্লাবের দায়িত্ব পালনে তাঁদের সাফল্য কামনা করেন।

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন জানান, বরিশাল প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন।আমরা জেনেছি তাঁরা সবসময় সাংবাদিকতায় পেশাগত দায়িত্ব পালন এবং সাংবাদিক সুরক্ষায় কাজ করে যাচ্ছে।আমরা বিশ্বাস করি, ববি প্রেস ক্লাব ও বরিশাল প্রেসক্লাবের ভবিষ্যতে পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে একসঙ্গে কাজ করে যাবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১০

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১১

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১২

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৩

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৪

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৫

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৬

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৭

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৮

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৯

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

২০