জুনায়েদ সিদ্দিকী
১৪ অগাস্ট ২০২৪, ৭:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশাল বিভাগে ৫০ থানা অক্ষত, খোয়া যায়নি অস্ত্র: সেনাবাহিনী

বরিশাল বিভাগীয় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) সকালে বরিশাল সার্কিট হাউজের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় শুরুতে বক্তব্য রাখেন সাত পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা।

বক্তব্যের শুরুতে ৬ দিনের কর্মবিরতি শেষে পুলিশ সদস্যরা কর্মস্থলে ফিরে আসায় তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তারা গতকাল কর্মে ফিরে আসার পর আমাদের অন্যান্য বাহিনীর ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করছেন।

গত ২০ জুলাই থেকে সারা দেশে বিভিন্ন বাহিনী মোতায়েন রয়েছে জানিয়ে একটি পরিসংখ্যানের বরাতে সাত পদাতিক ডিভিশনের জিওসি বলেন, বরিশাল বিভাগে আল্লাহর বিশেষ মেহেরবানিতে আইনশৃঙ্খলা বাহিনীকে একটি গুলিও ফায়ার করতে হয়নি।

আমাদের বরিশাল বিভাগে ৫০টি থানা রয়েছে, যার একটিতেও আক্রমণ হয়নি। আমাদের পুলিশ ভাইয়েরা অক্ষত ছিলেন, একটি অস্ত্রও হারায়নি। সার্বিক বিবেচনায় আমি মনে করি দেশের অন্যান্য বিভাগের থেকে বরিশাল অনেক ভালো ছিল। আর এজন্য সকলের সার্বিক সহযোগিতা শ্রদ্ধাভরে স্মরণ করছি।

তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে, এই বিভাগে আমাদের কারও মধ্যে যেন কোন দূরত্ব না থাকে। আমরা যেন সবাইকে নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারি এবং এখানে যেন একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পারি যেখানে সব দল, মতের মানুষ শান্তিতে বসবাস করতে পারেন।

আব্দুল কাইয়ুম মোল্লা আরও বলেন, পুলিশ মাঠে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করার পাশাপাশি তাদের কার্যক্রম শুরু করেছে। বরিশাল বিভাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটিভাবে সহনীয় পর্যায়ে রয়েছে। এখানে প্যানিক হওয়ার মতো কিছু ঘটেনি, যা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত হব, বিভিন্ন ধর্মাবলম্বীরা এখানে যারা রয়েছেন তারাও মোটামুটি নিরাপদে আছেন।

এখন থেকে আমাদের সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব সদস্যদের সমন্বয়ে যৌথ প্রেট্রোল কার্যক্রম পরিচালনা করা হবে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে এলাকা ভাগ করে নেওয়া হবে, যাতে সার্বক্ষণিকভাবে পুরো এলাকায় পেট্রোল জারি থাকে।

রাজনৈতিক দলের নেতৃবর্গের সাথে একসাথে বসার কথা জানিয়ে আব্দুল কাইয়ুম মোল্লা বলেন, রাজনৈতিক ব্যক্তিবর্গের সহযোগিতা পেতে চাই, যাতে আমাদের এলাকায় কোনো অরাজনৈতিক কর্মকাণ্ড না ঘটে এবং সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়।

এ সময় তিনি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়ে তাদের অহেতুক ভীতিতে না ভোগার আহ্বান জানান। এছাড়া আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় সাধারণ জনতার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে কমিউনিটি পুলিশিং কার্যক্রম করা যেতে পারে বলেও মত দেন তিনি।

পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন ও অর্থনীতির চাকা সবসময় সচল রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সেইসাথে অনতিবিলম্বে ছাত্র-ছাত্রীদের স্কুলে যোগদানের জন্যও বলেন এবং এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়।

বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে সভায় ৬ ইনফ্যান্ট্রি ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. ইলিয়াস শরিফ, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির, কোস্টগার্ডের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধিসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ধর্মীয় নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১০

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১১

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১২

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৩

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৪

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৫

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৬

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৭

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১৯

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF