ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সুজন, ববি প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইলহামের উদ্যোগে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত

সংবাদটি ই-পেপারে পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ধর্মভিত্তিক সংগঠন ‘ইলহাম’-এর উদ্যোগে জীবনানন্দ দাশ হলে গত ১৬ই অক্টোবর এক সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টায় শুরু হওয়া এই আলোচনা অনুষ্ঠান রাত ৯টা পর্যন্ত চলে। ইসলামের বিভিন্ন দিক এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে আয়োজিত এই কনফারেন্সে বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আহমদ রফিক, মুহাইমিন পাটোয়ারী, শামসুল আরেফিন শক্তি এবং জাকারিয়া মাসুদ। বক্তারা ইসলামের সাথে ইনসাফের সম্পর্ক, ইসলামী অর্থব্যবস্থা, সভ্যতার দ্বন্দ্ব এবং জাহেলিয়াতের একাল-সেকাল—এই বিষয়গুলো নিয়ে আলোচনা পেশ করেন। আলোচনা শেষে সরাসরি প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়। ইলহামের সভাপতি মো. রেদওয়ান হোসাইন তামীম তার বক্তব্যে সংগঠনটির লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন এবং তরুণ শিক্ষার্থীদের কর্জে হাসানা, হালাল বিনিয়োগ, সামাজিক কার্যক্রমে অংশগ্রহণসহ উদ্যোক্তা হতে উৎসাহিত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাহাত হোসাইন ফয়সাল এবং ইলহামের উপদেষ্টা মো. হারুন অর রশিদ। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে এই ধরনের গঠনমূলক আয়োজনের প্রশংসা করেন। কনফারেন্স চলাকালীন সময়ে ইলহামের উদ্যোগে পূর্বে আয়োজিত সিরাত পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, নারী শিক্ষার্থীদের জন্য কীর্তনখোলা হলে আলাদা ব্যবস্থা রাখা হলেও কিছু কারিগরি জটিলতা ও সীমাবদ্ধতার কারণে নির্ধারিত স্থানবিন্যাসে ত্রুটি দেখা দেয়, যার জন্য তারা দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে তাদের কার্যক্রম আরও সুন্দর ও সুসংগঠিতভাবে সম্প্রসারণের আশ্বাস দিয়ে আয়োজকরা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে সুদ থেকে রক্ষা পেয়ে ইসলামি সমাজ বিনির্মানের উদ্দেশ্যে কর্জে হাসানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০