ডেস্ক রিপোর্ট
৩১ জানুয়ারী ২০২৪, ৬:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট খেলা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট খেলা নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ১০জন আহত হয়েছে। এদের মধ্যে সাতজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুর পৌণে দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তাঙ্গন মাঠে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন- জহিরুল ইসলাম, দুর্জয়, পলক, মুন্না, হৃদয় ও আরমান।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শ (এসআই) আরিফ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ ও একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের শিক্ষার্থীরা ক্রিকেট খেলতেছিল। খেলা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে সাতজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।’

হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিরাজ মোল্লা বলেন, ‘আহত অবস্থায় সাতজন ভর্তি হয়েছেন। তারা হাসপাতালের সার্জারী-২ ইউনিটে চিকিৎসাধীন।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আব্দুল কাইউম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে তুচ্ছ বিষয় নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়েছে। সম্পূর্ণ ইগোটিক প্রবলেমে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি। পরে অন্যান্য শিক্ষার্থী ও দুই বিভাগের শিক্ষকদের নিয়ে প্রক্টর অফিসে বসেছি। সেখানে দুই বিভাগের শিক্ষার্থীদের বক্তব্য শুনেছি। তারা বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ভবিষ্যতে তারা কোন ধরনের সমস্যা করবে না বলে মুচলেকা দিয়েছে। যদি ভবিষ্যতে কোনো সমস্যা সৃষ্টি করে তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে।’

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১০

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১১

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১২

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৩

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৪

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৫

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৬

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৭

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১৯

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF