ডেস্ক রিপোর্ট
৪ নভেম্বর ২০২৪, ৮:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশে ফের সড়ক দুর্ঘটনার পুনরাবৃত্তি: নিহত ১

বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে আজ রাত ৬.৩০ মিনিটে  অন্তরা পরিবহন-মোটর সাইকেলের সংঘর্ষে মোটর সাইকেল আরোহী ইউনুস বিশ্বাস (মাষ্টার) মারা গেছেন৷ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস ছালাম৷

নিহত ইউনুস বিশ্বাস বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বাসিন্দা ,নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বাউফল উপজেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক।

জানা যায়,তিনি বরিশাল হতে মোটরসাইকেল যোগে পটুয়াখালী বাউফলেল উদ্দেশ্যে রওনা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে পৌছলে বিপরীত দিক থেকে একটি অন্তরা পরিবহন এসে চাপা দিলে মাথায় ও মুখমণ্ডলে আঘাত প্রাপ্ত হয়।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ দিকে কিছুদূর গিয়ে বাস থামিয়ে রেখে চালক পালিয়ে যান , বাসটি এখন বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডে রয়েছে।

উল্লেখ্য, ৩০ অক্টোবর রাতে নারায়ণগঞ্জ ট্রাভেলসের বাসের চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহত হয়।২ নভেম্বর একই স্থানে বাইক দুর্ঘটনা ঘটে এবং গতকাল ৩ নভেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় এক কিশোরের মারা যায়। এই নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এক সপ্তাহে ৩ জনের মৃত্যু হয়।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১০

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১১

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১২

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৩

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৪

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৫

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৬

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৭

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১৯

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF