ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
ডেস্ক রিপোর্ট
১৭ মে ২০২৬, ৭:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের আশ্বাসে শাটডাউন প্রত্যাহার

সংবাদটি ই-পেপারে পড়ুন
ছবি: সংগৃহীত

পদোন্নতির দাবিতে চলা কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল শনিবার নতুন উপাচার্য ড. মো. মামুন অর রশিদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ রবিবার থেকে স্বাভাবিক হয়েছে বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহার ছুটির কারণে ক্লাস বন্ধ বৃহস্পতিবার থেকেই। তবে সূচি অনুযায়ী ২০ মে পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। বৈঠকের পর শিক্ষকদের দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে নিয়মিত একাডেমিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়েছে।

পদোন্নতির দাবিতে গত ২১ এপ্রিল থেকে কর্মবিরতি ও প্রশাসনিক শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। গত ৫ মে বিভাগীয় কমিশনারের মধ্যস্থতায় অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে জানানো হয়, সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৯ মে। এই আশ্বাসে শিক্ষকরা ১০ মে পর্যন্ত শাটডাউন স্থগিত করে ক্লাস ও পরীক্ষা নেওয়া শুরু করেন।

শিক্ষকরা আগেই জানিয়েছিলেন, সিন্ডিকেট সভায় পদোন্নতির বিষয়ে সমাধান না হলে তারা আবার কঠোর কর্মসূচিতে যাবেন। ৯ মে বিদায়ী উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯৪তম সভায় বিষয়টির সুরাহা না হওয়ায় ১১ মে থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ফের কমপ্লিট শাটডাউন শুরু করেন শিক্ষকরা। অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।

এরমধ্যে গত বৃহস্পতিবার ১১টি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করে সরকার। এর মধ্যে আছে বরিশাল বিশ্ববিদ্যালয়ও। অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে অপসারণ করে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয় অধ্যাপক ড. মামুন অর রশিদকে।

গতকাল শনিবার দুপুরে নতুন উপাচার্যের সভাপতিত্বে কবি জীবনানন্দ দাশ মিলনায়তনে শিক্ষকদের সঙ্গে বৈঠক হয়। অংশ নেন পদোন্নতির আবেদন করা প্রায় ৬০ শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সংকট, শ্রেণিকক্ষের স্বল্পতা, আবাসিক হল না থাকা এবং পদোন্নতি বঞ্চনার বিষয়গুলো তুলে ধরেন তারা।

বৈঠকে উপাচার্য মামুন অর রশিদ শিক্ষকদের জানান, সমস্যা সমাধানে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে আলোচনা করবেন। তবে বর্তমান নীতিমালার আওতায় পদোন্নতি সম্ভব নয় বলেও স্পষ্ট করেন তিনি।

তার ভাষ্য, ইউজিসির প্রণীত অভিন্ন নীতিমালা অনুসারেই সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পদোন্নতি দিতে হবে। তবে নীতিমালার ৯ নম্বর ধারা অনুযায়ী প্রতিটি শিক্ষককে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পুরনো নীতিমালায় একবার পদোন্নতির সুযোগ দেওয়া যেতে পারে। পদোন্নতির ক্ষেত্রে ‘ডিউ ডেট’ কার্যকরের আশ্বাসও দেন তিনি।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডিন ও কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ড. হাফিজ আশরাফুল হক। তিনি বলেছেন, উপাচার্য শিক্ষকদের বক্তব্য শুনেছেন এবং ইউজিসির সঙ্গে আলোচনা করে সমাধানের পথ বের করার আশ্বাস দিয়েছেন। তার সঙ্গে আলোচনার পরই শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০