ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
ডেস্ক রিপোর্ট
২২ অক্টোবর ২০২৫, ৮:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশাল সোনারগাঁও টেক্সটাইল মিল চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সংবাদটি ই-পেপারে পড়ুন

বরিশাল সোনারগাঁও টেক্সটাইল মিল প্রাইভেট লিমিটেডের কোম্পানির চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সাড়ে ১২ লক্ষাধিক টাকা সরকারি ভূমি উন্নয়ন কর পরিশোধ না করায় সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

সোমবার (২১ অক্টোবর) বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সদর সার্টিফিকেট অফিসার আজহারুল ইসলাম স্বাক্ষরিত পৃথক গ্রেপ্তারি পরোয়ানার নথি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর এ নথিটি পাঠানো হয়।

পরোয়ানাভুক্ত দুজন হলেন বরিশাল নগরীর রূপাতলীর সোনারগাঁও টেক্সটাইল মিল লিমিটেডের চেয়ারম্যান একেএম আজিজুর রহমান ও প্রতিষ্ঠানের পরিচালক মো. আনোয়ার হোসেন।

এতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ রাজকীয় প্রাপ্য আদায় বিষয়ক ১৯১৩ সালের ৪, ৫ ও ৬ ধারানুসারে সার্টিফিকেট দেনাদার এ কে এম আজিজুর রহমান ও আনোয়ার হোসেনের নিকট বকেয়া ভূমি উন্নয়ন কর বাবদ ১০ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা এবং এর সুদ বাবদ ২ লাখ ১ হাজার ২৩ টাকাসহ মোট ১২ লাখ ৭৮ হাজার ৭৩ টাকা সরকারি পাওনা। এজন্য সরকারি দাবি আদায় আইনের ১৯১৩ এর ২৯ ধারা মতে ২০২৪ সালের ২১ মার্চ সার্টিফিকেট মামলা করা হয়।

পরোয়ানায় আরও বলা হয়, উল্লেখিত মোট টাকা সার্টিফিকেট দাবিদারের অনুকূলে এ সার্টিফিকেট সংশ্লিষ্ট সম্পূর্ণ টাকা পরিশোধ হয়নি। উল্লেখিত সার্টিফিকেট দেনাদার উল্লেখিত টাকাসহ এ প্রক্রিয়া ব্যয় বাবদ মোট ১২ লাখ ৭৮ হাজার ৭৩ টাকা পরিশোধ না করেন তাহলে তাকে গ্রেপ্তার করে যত সম্ভব দ্রুত আদালতে উপস্থিত করবেন।

একই সঙ্গে এ পরোয়ানা কোন দিন কীভাবে জারি হয়েছে অথবা জারি না হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদনসহ চলতি বছরের ১৬ নভেম্বর বা এর পূর্বে এ কার্যালয়ে জমা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে পরোয়ানার আদেশে।

গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি স্বীকার করে বরিশাল সদর সহকারী কমিশনার (ভূমি) ও সার্টিফিকেট অফিসার আজহারুল ইসলাম জানান, সরকারি বকেয়া আদায়ের জন্য গত মাসে আমরা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নোটিশ করেছিলাম। তিনি আমার কার্যালয়ে এসে কিস্তিতে টাকা পরিশোধের অঙ্গীকার করেছিলেন। এ সময় তিনি দুই লাখ টাকার একটি পে-অর্ডার দিয়ে গিয়েছিলেন। বাকি টাকা মাসে মাসে দেবেন বলে অঙ্গীকার করে।

কিন্তু কিস্তি পরিশোধের ধার্যতারিখে আর বকেয়া পরিশোধ করেনি। তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও বিষয়টিতে গুরুত্ব দেননি। তাই বিধি মোতাবেক কোম্পানির চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তার করে টাকা আদায়ে ব্যর্থ হলে আমরা তাদের দেওয়ানি কার্যবিধি অনুযায়ী সিভিল কোর্টে হস্তান্তর করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০