ববি প্রতিনিধি।
২৯ জুলাই ২০২৫, ৮:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বহুমুখী সংকটে বরিশাল বিশ্ববিদ্যালয়, আন্দোলনের পথে শিক্ষার্থীরা

অবকাঠামোগত সংকট, শ্রেণিকক্ষের অভাব এবং আবাসনসহ বহুমুখী সমস্যায় জর্জরিত বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। দীর্ঘদিন ধরেই এসব বিষয়ে দাবি জানিয়ে এলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। ফলে এবার কঠোর আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এক নম্বর ভবনের নিচতলায় অনুষ্ঠিত হয় একটি উন্মুক্ত আলোচনা সভা। আয়োজিত এ সভায় উঠে আসে বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট, অবহেলা এবং প্রশাসনিক উদাসীনতাসহ নানান দিক, যা শিক্ষার্থীদের ভাবিয়ে তোলে, করে বিস্মিত।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সংকট নিরসন এবং বাৎসরিক বাজেট বৃদ্ধির দাবিতে এই আলোচনা সভার আয়োজন করা হয়, এতে সবাইকে অংশ নিতেও আহ্বান জানানো হয়।”

আলোচনা সভা এবং পরবর্তী আন্দোলন পরিকল্পনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপ ‘লিংকার্স ইন বরিশাল ইউনিভার্সিটি’-তে শিক্ষার্থীদের নানা প্রতিক্রিয়া ঘুরে বেড়াচ্ছে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অমিও মণ্ডল ফেসবুকের কমেন্ট বক্সে লেখেন,
“ভিসির কাছে বসে থেকে কোনো লাভ হবে না, উনি তো নিজেই বলেন বাজেট নাই। আমাদের দাবিগুলো নিয়ে এখনও একটা বৈঠকেও বসেননি, আন্দোলন ছাড়া কিছু আদায় হবে না, মন্তব্য করেন তিনি।”

ইসলামী ছাত্র আন্দোলন (চরমোনাই) ববি শাখার সভাপতি হাসিবুল হোসেন বরিশালটাইমসকে বলেন, “২৫ টা বিভাগে ক্লাস হয় মাত্র দুটি, ৬ তলা ভবনে। অনেক বিভাগে শ্রেণিকক্ষ নেই। সমাজকর্ম বিভাগতো একাডেমিক ভবনেই জায়গা পায়নি, তাদের জায়গা দেওয়া হয়েছে লাইব্রেরির এক কোনায়। শিক্ষকরা বসেন ৫/৬ জন মিলে এক রুমে। অথচ ঢাবির বাজেট বাড়ানোর ঘোষণা আসে, আর ববি পড়ে থাকে অবহেলায়, এটাই বৈষম্য!”

শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়টি ২০১১ সালে প্রতিষ্ঠিত হলেও এ পর্যন্ত বড় কোনো অবকাঠামো উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়নি। প্রতিবছর শিক্ষার্থী বাড়লেও বাড়েনি শ্রেণিকক্ষ ও হলের সংখ্যা। ফলে শিক্ষার পরিবেশ ক্রমশই সংকুচিত হয়ে পড়ছে, যা শিক্ষার্থীদের ভাবিয়ে তুলেছে এবং আন্দোলমুখী হতে বাধ্য করেছে।’

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১০

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১১

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১২

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৩

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৪

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৫

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৬

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৭

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৮

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৯

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

২০