ডেস্ক রিপোর্ট
২ ফেব্রুয়ারী ২০২৪, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাউফলে শ্রেণী কক্ষে শিক্ষার্থীরা হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি ১১

বাউফলের কালাইয়া হায়াতুন্নেচ্ছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে হঠাৎ করে প্রায় ২০-২২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

বৃহষ্পতিবার (১ লা ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা না করে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। বাড়ি গিয়েও একাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

এদিকে অসুস্থ ১১জন শিক্ষার্থীকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া শিক্ষার্থীরা হলো কবিতা, হাসিবা, শ্রীময়ন্তী, মারিয়া, সেতু, ফাইয়না, সামিয়া, মারিয়া, জান্নাত, মাহিয়ানি, অন্নেশ্বা কর্মকার। ঘটনার সময় প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ অনেক শিক্ষকই স্কুলে অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহষ্পতিবার (১ ফেব্রুয়ারি ) বেলা ১টার দিকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী আফিফা আক্তার নূহা শ্রেণি কক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এর পরপরই একই শ্রেণির অনিমা, ফাতেমা, মারিয়া, হাসিবা, পায়েল, শ্রীময়ন্তী, মরিয়ম, আজমিন এবং ৯বম শ্রেণির লিয়া লামিয়া অসুস্থ হয়ে পড়ে। এসময় স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা যে যার মতো করে রিক্সা-অটোতে বাড়ি ফিরে যাচ্ছিল। বাড়ি ফেরার সময় রাস্তায় শিক্ষার্থীদের কান্নাকাটি দেখে অভিভাবকসহ সাংবাদিকরা স্কুলে উপস্থিত হন।

সেখানে দেখা গেছে, একাধিক শিক্ষার্থী মাঠে গড়াগড়ি করে কান্নাকাটি করছে। সহপাঠীরা মাথায় পানি দিচ্ছে। কেউ বাড়ি ফেরার জন্য রিক্সা খুঁজছে।

অসুস্থ শিক্ষার্থীরা জানান, সপ্তম শ্রেণি কক্ষে প্রথমে বিশ্রি গন্ধ পাওয়া যায়। এরপরই তাদের মাথা ঘুরাচ্ছিল, বমিবমি ভাব হচ্ছিল। এরপরই তারা অসুস্থ হয়ে পড়ে। বেলা ২টার দিকেও স্কুল কর্তৃপক্ষ কোন চিকিৎসককে খবর দিয়ে স্কুলে আনেননি। এসময় স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী খবর পেয়ে হাসপাতাল থেকে চিকিৎসক পাঠান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষিকা জানান, বিষয়টি প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষককে জানালে তারা অসুস্থ শিক্ষার্থীদের বাড়ি পাঠানোর নির্দেশ দেন।

এদিকে বেলা ৩টার দিকে বাড়ি পাঠানো ও স্কুল থেকে ১১জন শিক্ষার্থীকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অপর একটি সূত্র জানায়, ঘটনার দিন শিক্ষার্থীদের মাঠে নামিয়ে বৃষ্টিতে ভিজিয়ে প্রত্যাহিক সমাবেশ ও জাতীয় সঙ্গীত করানো হয়েছিল। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ৭ম শ্রেণীর শিক্ষার্থী জান্নতুল জানায়, ৭ম শ্রেণীর রুমে যাওয়ার পরে এমন গন্ধ পাই যেন মনে হয়েছিলো কেউ গলা চেপে ধরেছে। এমনটা মনে হয়েছে যেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কর্তব্যরত চিকিৎসক মারজান আফরিন জানান, একজন শিক্ষার্থী হটাৎ করে শ্বাসকষ্টে অসুস্থ হলে তার দেখাদেখি সহপাঠিরা অসুস্থ হয়ে পরে। শিক্ষার্থীদের মধ্যে অতিরিক্ত ভয়ভীতির কারনে এইচসিআর (হিস্টেরি কনভার্রসন রিয়েকশন) হয়েছে বলে ধারণা করছি।

কালাইয়া হায়াতুন্নেচ্ছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনর রশদি বলেন, টিফিনের বিরতির সময়ে একটা মেয়ে অসুস্থ হয়ে পরে তার দেখাদেখি অন্যান্য মেয়েরা অসুস্থ হয়ে পরে। অসুস্থ মেয়েরা এখন ভালো আছে।

এদিকে ঘটনার সময় স্কুলের শিক্ষকদের ভূমিকা নিয়ে অভিভাবকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

১০

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১১

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১২

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১৩

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৪

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৫

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৬

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৭

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৯

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

২০