ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
ডেস্ক রিপোর্ট
১৭ অগাস্ট ২০২৪, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জ পৌর মেয়রের গ্রেপ্তার ও বিচার দাবি

সংবাদটি ই-পেপারে পড়ুন

বাকেরগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া’র দুর্নীতি, চাঁদাবাজি, জমি দখলের বিচারের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (১৭ আগস্ট) বেলা ১১টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল বের করেন নেতাকর্মীরা।

মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হয়ে মেয়র লোকমানের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিএনপি নেতাকর্মীরা।

এ সময় বিএনপির সিনিয়র নেতাদের একটি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জের (ওসি) কাছে লোকমানের বিচার ও ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের মৌখিক দাবি জানান। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বাকেরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক নাসির জোমাদ্দার বলেন, পৌর মেয়র লোকমান ভোট চুরির মাধ্যমে মেয়র নির্বাচিত হয়ে ১৫ বছরে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখলের মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হয়েছেন।

বাকেরগঞ্জ বিএনপির অভিভাবক আবুল হোসেন খান শান্তিপ্রিয় মানুষ হওয়ায় আওয়ামী লীগের ওপর কোনো ধরনের হামলা, মামলা, নির্যাতনের ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, মেয়র লোকমান বিএনপির নমনীয়তাকে দুর্বলতা ভাবছেন, তাকেসহ আওয়ামী লীগের কোনো সন্ত্রাসী, চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না।

এছাড়া বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার, পৌর বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গির আলম দুলাল (ভিপি), রুহুল আমিন জোমাদ্দার, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, সদস্য সচিব রুব জোমাদ্দার, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান খান সালাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি লোকমান হোসেনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, এখানে একটা সুবিধা আছে ‘বিএনপির অত সাহস নাই, জামায়াত ওদের কিলিং মিশনে আছে, ওদের মারতে ইচ্ছে হলে সাতক্ষীরা-ঢাকা থেকে লোক আনতে হবে। ’ আর এমন বক্তব্যের পরই বাকেরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে একটা অস্থিরতা বিরাজ করছে।

ভিডিওর ব্যানার দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকীর অনুষ্ঠানে এ বক্তব্য দেন লোকমান হোসেন। তবে ব্যানারে ৪৮তম মৃত্যুবার্ষিকীর কথা লেখা থাকায় গত বছরের বলে জানিয়েছে একাধিক সূত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০