বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
ডেস্ক রিপোর্ট
২৯ জুন ২০২৬, ৩:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

সংবাদটি ই-পেপারে পড়ুন

বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের আলোচিত এবং যুবদলের আহ্বায়ক পদ থেকে বহিষ্কৃত নেতা ওয়াসিম মৃধাকে চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। তবে যে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সেই মামলার বাদীই দাবি করেছেন—তিনি অভিযোগপত্রে ওয়াসিম মৃধার নাম উল্লেখ করেননি এবং এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়েও তিনি অবগত নন। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলাজুড়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, গত ২ মে ২০২৬ বানারীপাড়া থানায় দায়ের হওয়া মামলা নং-৪-এ ওয়াসিম মৃধাকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলায় বেআইনি জনতা গঠন, মারধর, গুরুতর জখম, হত্যাচেষ্টা এবং চাঁদাবাজির অভিযোগে দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৮৫ ও ৩৮৬ ধারায় মামলা করা হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, ওয়াসিম মৃধার বিরুদ্ধে এর আগে আরও ৮টি মামলা রয়েছে। সর্বশেষ এ মামলাসহ তার বিরুদ্ধে মোট ৯টি মামলা বিচারাধীন রয়েছে। পূর্বের মামলাগুলোর মধ্যে রয়েছে মামলা নং-০৭(৯)/২৪, ১৫(১)/২৫, ০৫(১১)/১২, ০৮(৯)/১২, ০৫(৯)/১২, ০৮(২)/২০০৯, ১০(১)/২৩ এবং ০৪(৮)/২৪।

তবে মামলার বাদী মুরাদ হোসেন (মুবাদ) ভিন্ন দাবি করে বলেন,
“ইলুহারের স্থানীয় কয়েকজন চাঁদাবাজ আমার কাছে চাঁদা দাবি করায় আমি মামলা করেছি। কিন্তু ওই মামলায় ওয়াসিম মৃধার নাম উল্লেখ করিনি। আমার জানামতে, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।”

অন্যদিকে, স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় আওয়ামী লীগ সরকারের আমলে ওয়াসিম মৃধার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছিল।

এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন,
“সুনির্দিষ্ট মামলায় আসামি হওয়ায় ওয়াসিম মৃধাকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে।”

এদিকে, বাদীর বক্তব্য এবং পুলিশের গ্রেফতার কার্যক্রমের মধ্যে দৃশ্যমান এই অসঙ্গতি নিয়ে বানারীপাড়ার রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। মামলার প্রকৃত ঘটনা এবং অভিযোগের সত্যতা নিয়ে এখন স্থানীয়দের মধ্যে কৌতূহল বিরাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

১

বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয়

২

সরকারি চাকরিজীবীদের ঘটকালির সুযোগ দিচ্ছে সরকার

৩

পদ বাণিজ্যের: অভিযোগের পর শিবিরের ‘সাথী’ পদ হারান রাকসু জিএস আম্মার

৪

র‍্যাগিংয়ে জড়িত থাকার অপরাধে: ববির ৪৮ শিক্ষার্থীকে ৬ লক্ষ ২০ হাজার জরিমানা

৫

স্মৃতিচারণে বিএম কলেজ অধ্যক্ষ ড. তাজুল ইসলামের বিদায় সংবর্ধনা

৬

একজন ওয়ালিদ, এক গুচ্ছ স্বপ্ন ।: পদ নয়, মানুষের আস্থাই আমার সবচেয়ে বড় পরিচয় -ওয়ালিদ

৭

হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

৮

ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতের আহ্বান: তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়নে একসঙ্গে কাজ করার তাগিদ

৯

ঢাকা-বরিশাল মহাসড়কে: উজিরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

১০

বরিশালে ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

১১

বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন প্রফেসর কাজী জাবের আহমেদ

১২

চাঁদাবাজি, দখলের অভিযোগে-বিতর্কে বিব্রত বিএনপি ও সরকার

১৩

কর্মজীবী অভিভাবকদের স্বস্তি দিতে বরিশালে ডে কেয়ার ও প্রি-স্কুল

১৪

মহিপুরে ‘ডিবি পরিচয়ে’ ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

১৫

চূড়ান্ত সুপারিশেও মেলেনি নিয়োগপত্র, অপেক্ষায় ৭২ প্রার্থী

১৬

বরিশালে গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ১২

১৭

বরিশাল নগরীতে বালুর পাইপলাইন অপসারণে বিসিসির নির্দেশ

১৮

বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

১৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি, বরিশালের যাত্রীদের ভাড়া নিয়ে প্রশ্ন

২০