বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:
১৭ মে ২০২৬, ৮:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বানারীপাড়ায় কলেজছাত্রীর নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে ব্ল্যাকমেইল: গ্রেফতার ১

বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের এক কলেজপড়ুয়া তরুণীর নগ্ন ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে মাহমুদ হাসান (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, র‍্যাব-এর সহায়তায় বানারীপাড়া থানা-র ওসি (তদন্ত) শতদল মজুমদারের নেতৃত্বে চার সদস্যের একটি টিম টানা ৪৮ ঘণ্টার চিরুনি অভিযান চালিয়ে রোববার (১৭ মে) হবিগঞ্জের মাধবপুর থানা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাহমুদ হাসান ভান্ডারিয়া উপজেলার মৃত ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে বানারীপাড়া থানা-এ সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২৫, ২৬ ও ৩০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিশারকান্দি ইউনিয়নের এক ব্যবসায়ীর মেয়ে এবং চাখার সরকারি ফজলুল হক কলেজ-এর এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মাহমুদ হাসান। দীর্ঘদিনের সম্পর্কের একপর্যায়ে বিয়ের প্রস্তাব নিয়ে আত্মীয়স্বজনসহ মেয়ের বাড়িতে গেলেও পরিবারের পক্ষ থেকে বিয়েতে অস্বীকৃতি জানানো হয়। এরপর ক্ষোভ থেকে ওই ছাত্রীর ব্যক্তিগত ছবি, চ্যাটিংয়ের স্ক্রিনশট ও অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফেসবুকে ছড়িয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মাহমুদ হাসান দীর্ঘদিন ধরে বিভিন্ন তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করতেন। পরে সেসব ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ভয় দেখিয়ে ভিকটিম ও তাদের পরিবারের ওপর মানসিক চাপ সৃষ্টি করতেন। তার বিরুদ্ধে একাধিক তরুণীকে হয়রানির অভিযোগও রয়েছে বলে জানা গেছে।

মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে বানারীপাড়া থানা পুলিশ ও র‍্যাব যৌথভাবে অভিযান চালায়। পরে হবিগঞ্জের মাধবপুরের প্রত্যন্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বানারীপাড়া থানা-র ওসি (তদন্ত) শতদল মজুমদার বলেন, “গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। সাইবার অপরাধ ও নারীদের হেনস্তাকারীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০