ডেস্ক রিপোর্ট
২২ অক্টোবর ২০২৫, ৯:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাস্তবায়ন নিশ্চিত হলেই সনদে সই করবে এনসিপি, ইসি পুনর্গঠনের দাবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কাগজের জুলাই সনদে আমরা বিশ্বাসী নই। বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়ার পরই সনদের স্বাক্ষর করা হবে। এটি বাস্তবায়নে সাংবিধানিক আদেশের কথা প্রধান উপদেষ্টাকে বলেছি। সরকার প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস এটি জারি করবেন। কোনোভাবেই তা রাষ্ট্রপতি দিতে পারবে না।

বুধবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, সনদে নোট অব ডিসেন্টের কার্যকারিতা থাকবে না। পুরো সনদই গনভোটে যাবে। এরপর পরবর্তী সংসদ নতুন সংবিধান তৈরি করবে। এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের ওপর সনদের সইয়ের বিষয়টি নির্ভর করছে।

তিনি আরও বলেন, প্রশাসনের বদলতি-পদায়নে ভাগ বাটোয়ারা হচ্ছে বলে শুনতে পাচ্ছি। বড় দলগুলো নিজেদের মধ্যে ডিসি-এসপি ভাগাভাগি করছে। এছাড়া, উপদেষ্টা পরিষদের মধ্য থেকেও সেই দলগুলোকে সহযোগিতা করা হচ্ছে। যেসব উপদেষ্টাদের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানান তিনি।

নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া ও বর্তমান আচরণ নিরপেক্ষ নয়। প্রতিষ্ঠানটি সাংবিধানিকভাবে কাজ করছে না। তারা কোনো দলের পক্ষে কাজ করছে আবার কোনো দলের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে। এ সময় কমিশন পুনর্গঠন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

প্রতীক নিয়ে এনসিপির এই নেতা বলেন, শাপলা প্রতীক না দেয়ার আইনি ও সাংবিধানিক ব্যাখ্যা পাওয়ার পর অন্য প্রতীকের বিষয়ে আমরা চিন্তা করব। এই ব্যাখ্যা ব্যতীত শাপলা প্রতীক না দেয়া হলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। যেই কমিশন নিবন্ধন ও প্রতীক বিষয়ে ন্যায়বিচার করছে না, সেই কমিশনের অধীনে ভোট নিরপেক্ষ হবে তা বিশ্বাস করা যায় না।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার জুলাই সরকারের আওতাধীন। সেখানে তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে। গণভোটের পরেই এ বিষয়ে চূড়ান্ত হওয়া সম্ভব। ফলে বর্তমান উপদেষ্টা পরিষদ পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো সুযোগ নেই। ফলে এখন তত্ত্বাবধায়ক সরকার গঠনের কথা কেউ বলে থাকলে তাদের দূরভিসন্ধি রয়েছে।

দুই ছাত্র উপদেষ্টা প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, দুইজন ছাত্র উপদেষ্টা কোনো দলের প্রতিনিধি হিসেবে সরকারে নেই। তারা অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে রয়েছে। এই দুইজনকে কোনো দলের হিসেবে দেখা হলে অন্য অনেক উপদেষ্টার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডও দেখতে হবে। কারণ বিভিন্ন দলের সুপারিশের প্রার্থীদের নিয়ে এই সরকার গঠন হয়েছে।

সারজিস আলম বলেন, বিসিএস নন ক্যাডার পদে নিয়োগ বিশেষ সংশোধন বিধিমালা-২০২৫ প্রধান উপদেষ্টার স্বাক্ষর ও গেজেটের জন্য অপেক্ষমাণ রয়েছে। প্রধান উপদেষ্টার টেবিলে পৌঁছানোর পর তা দ্রুত স্বাক্ষরের কথা জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। আগামী সপ্তাহের মধ্যেই এটি অনুমোদন পেয়ে যাবে বলে আশা করছি।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১০

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১১

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১২

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৩

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৪

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৫

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৬

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৭

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১৮

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৯

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF