ডেস্ক রিপোর্ট
২৯ মার্চ ২০২৪, ৩:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্র হনন করে: ওবায়দুল কাদের

বড় বড় হোটেলে বিএনপি ইফতার পার্টির আয়োজন করে আর প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগ ইফতার পার্টি না করে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করে। এমনটাই মন্তব্য করেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি ইফতার পার্টির আয়োজন করে আওয়ামী লীগের চরিত্রহনন করে, অপপ্রচার করে এবং মিথ্যাচার করে।

শুক্রবার (২৯ মার্চ) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার জনকল্যাণমুখী বিচক্ষণ রাজনীতিতে আজকে বিএনপি’র চারদিকে অন্ধকার। শেখ হাসিনার উন্নয়ন দলটিকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। নির্বাচনের আগে বিএনপি বিদেশি শক্তির তাঁবেদারী করেছে। বিদেশি শক্তিকে ডেকে নিষেধাজ্ঞা দেয়ার ষড়যন্ত্র করেছে। বিশ্ব সংকটে চলমান প্রভাবের পরও শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের কারণে অনেক দেশের তুলনায় বাংলাদেশের মানুষ এখনো ভালো আছে  বলেও জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ বিদেশি রাষ্ট্রের দাসত্ব কখনও করেনি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের হৃদয়ে ও চেতনায় শুধু বাংলাদেশ। বিএনপির নেতিবাচক রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। বক্তব্যে, প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় নিরীহ মানুষদের মাঝে আওয়ামী লীগের ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১০

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১১

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১২

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৩

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৪

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৫

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৬

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৭

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১৯

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF