ডেস্ক রিপোর্ট
২৭ জানুয়ারী ২০২৬, ৭:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি দুর্নীতি করলে সরকারে থাকা জামায়াতের দুইজন পদত্যাগ করেনি কেন?

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির বিরুদ্ধে একটি রাজনৈতিক দল পালিয়ে যাওয়া স্বৈরাচারের ভাষায় কথা বলছে। বিএনপি সরকারের দুর্নীতি নিয়ে তারা এত সোচ্চার, অথচ ২০০১-০৬ পর্যন্ত বিএনপি সরকারে তো তাদেরও দুইজন সদস্য (মন্ত্রী) ছিল। বিএনপি যদি তখন দুর্নীতিতে চ্যাম্পিয়নই হয়, তাহলে তারা কেন পদত্যাগ করেনি। কারণ, তারা জানতো খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে আপস করেনি, তিনি দুর্নীতি কমাতে উদ্যোগ নিয়েছিলেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে নির্বাচনী সমাবেশে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান অভিযোগ করেন, অনেক দল আছে, যারা জনসভায় এসে বাকিদের নিয়ে সমালোচনা করে। কিন্তু রাজনৈতিক দল সমালোচনা করলে জনগণের উন্নয়ন হয় না। বিএনপি ছাড়া কারোরই দেশ নিয়ে পরিকল্পনা নেই।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে যথারীতি ধানের শীষে ভোট দেয়ার আহবান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেছেন, ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে। কেউ যাতে ভোট লুটপাট করতে না পারে, পাহারা দিতে হবে।

তারেক রহমান এ সময় বলেন, আমরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে, জনগণের শাসন কায়েম করা সম্ভব হবে। বাংলাদেশকে জনগণের বাংলাদেশ, কাঙ্ক্ষিত বাংলাদেশ করা হবে।

বিএনপি ক্ষমতায় এলে দলটির প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড ও কর্মসংস্হান নিয়ে পরিকল্পনাও সমাবেশে তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১০

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১১

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১২

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৩

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৪

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৫

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৬

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৭

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৮

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৯

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

২০