জুনায়েদ সিদ্দিকী
১৫ অগাস্ট ২০২৪, ৮:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএম কলেজের সমাজকর্ম বিভাগের স. অধ্যাপক কামরুজ্জামানের পদত্যাগ চান শিক্ষার্থীরা

ইনকোর্স পরীক্ষার নাম্বার নিয়ে সীমাহীন দূর্নীতি, নিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ এবং কোচিং বাণিজ্যসহ আরো নানান অভিযোগ তুলে সরকারি ব্রজমোহন কলেজের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক কামরুজ্জামান মিজান-এর পদত্যাগ দাবী করেছে শিক্ষার্থীদের একাংশ।

 

এ-নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ইয়াসিন আরাফাত নামে এক ব্যক্তি যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বরিশাল পত্রিকা’র পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো।

 

 

“ইনকোর্স পরিক্ষার নম্বর নিয়ে সীমাহীন দূর্নীতি,বিশেষ ক্লাসের নামে প্রাইভেট ও কোচিং বানিজ্য,নিজস্ব মতের সাথে সাদৃশ্যতা না হলে পরিক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি-ধমকি,শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক অবধি পর্যন্ত সকলের সাথে অমার্জিত আচরন,বিভাগের শিক্ষকদের সাথে সিনিয়র-জুনিয়র সম্পর্ক বজায় না রাখা,সাবেক ক্ষমতাসীন দলের ছাত্রনেতাদের সাথে লিয়াজোর মাধ্যমে ক্ষমতার দম্ভ, শিক্ষার্থীদের একে-অপরের মধ্যে আন্তঃদ্বন্দ্ব সৃষ্টি & অভিভাবকদের সাথে অমার্জিত আচরন’সহ আরও বিভিন্ন অভিযোগে শিক্ষার্থীদের পক্ষ থেকে সরকারি ব্রজমোহন কলেজ,বরিশাল সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ কামরুজ্জামান মিজান স্যারের স্বেচ্ছায় পদত্যাগ দাবি করছি।নতুবা মাননীয় অধ্যক্ষ মহোদয় উপরোক্ত অভিযোগগুলো আমলে নিয়ে সমাজকর্ম বিভাগের সকল শাখার শিক্ষার্থীদের সাথে একান্ত বৈঠকের মাধ্যমে উপরোক্ত অভিযোগে অভিযুক্ত হলে অনতিবিলম্বে অব্যাহতি প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

 

ন্যায়বিচারের অভাবে একজন শিক্ষার্থী নিজস্ব পথ হারাতে পারে,আবার ন্যায়বিচার বা সুদৃষ্টি পেলে একজন দুর্বল ছাত্রও হারানো পথ খুঁজে পেতে পারে।আমি সরকারি ব্রজমোহন কলেজ,বরিশাল এ-র সচেতন শিক্ষার্থী ভাই ও বোনদের উদ্দেশ্যে বলবো, সকল প্রকার অন্যায়-অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে সর্বদা সোচ্চার হতে হবে।এদেশে স্বাধীনতা অর্জনের জন্য যতগুলো আন্দোলন-সংগ্রাম সংঘটিত হয়েছিলো, প্রত্যেকটি আন্দোলন-সংগ্রামে ছাত্রসমাজ অগ্রণী ভূমিকা পালন করেছিলো। শিক্ষার্থীরা কখনো কোন অন্যায় ও অনিয়মের প্রতি মাথা নোয়ানোর নয়। ”

https://www.facebook.com/groups/social.work.group.bangladesh/?mibextid=x2TFxBDZxubyk4Hj

 

উক্ত পোস্টটিতে অনেকেই তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে মন্তব্য করেছেন।

 

চলুন পাঠক কয়েকটি মন্তব্য দেখে নেয়া যাক।

আবির মাহমুদ চৌধুরী নামে একজন মন্তব্য করেছেন “ইনি খুবই খারাপ একজন স্যার,উনার অত্যাচার এবং কোচিং বানিজ্যের বলির পাঠা কম বেশি সবাই হয়েছে। উনাকে স্যার কম একজন খারাপ মানুষ বেশি মনে হয়। উনার পদত্যাগ দাবি করছি সাথে উনার বিএম কলেজ লাইফে যত ছাত্র ছিলো সবার কাছে করজোড়ে ক্ষমা চাওয়ার বিষয়টি সিওর করা হোক, আমরা প্রয়োজনে এটা নিয়ে আন্দোলন করবো”

 

নুসরাত পলি নামে অন্য একজন লিখেছেন “স্যারকে প্রথমে আমিও সম্মান করতাম। স্টুডেন্টের সাথে রাগ দেখানো ভালো কিন্তু বদমেজাজি হওয়া মোটেও কাম্য নয়। একজন গ্র্যাজুয়েট স্টুডেন্ট যতটুকু সম্মান পাওয়ার যোগ্য স্যার কখনোই সেই সম্মানটুকু দেয়নি। বদমেজাজি একজন শিক্ষক”

 

মো: নাঈম শরিফ নামে একজন লিখেছেন “ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। কখনো যেন এক নাঈমের কারণে ডিপার্টমেন্টের সব নাঈমের হেনস্তার শিকার না হতে হয়”

সুন্দরী ছাত্রী প্রিয় এই শিক্ষকের কাছ। সেইম ব্যাচের বন্ধু-বান্ধবীর ভিতরে আন্তঃকলহ ও দ্বন্দ্ব সৃষ্টিকারী শিক্ষকের অতি দ্রুত পদত্যাগ চাই। নইলে কঠোর আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করাতে বাধ্য করা হবে’ এছাড়াও আরো অনেকেই তাদের ক্ষোভ এবং অভিব্যক্তি প্রকাশ করেছেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১০

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১১

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১২

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৩

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৪

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৫

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৬

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৭

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১৯

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF