ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Junaed siddiki
৭ মার্চ ২০২৪, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএম কলেজে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

সংবাদটি ই-পেপারে পড়ুন

বিএম কলেজে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

বরিশাল প্রতিনিধি:

ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সরকারি ব্রজমোহন কলেজ প্রশাসনিক ভবন প্রাঙ্গণে সকাল ৭ টায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ‘ঐতিহাসিক ৭ই মার্চ’ জাতীয় দিবস উদযাপনের সূচনা করেন কলেজের উপাধ্যক্ষ ড. এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক আলআমিন সরোয়ার, ‘ঐতিহাসিক ৭ই মার্চ ‘ জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. ফাতেমা হেরেন এবং অন্যান্য শিক্ষকমণ্ডলী সহ রোভার স্কাউট, বিএনসিসি ও উত্তরন সাংস্কৃতিক পরিষদের সদস্যবৃন্দ।

 

এদিকে কলেজ প্রশাসন সকাল ১১ টা ১৫ মিনিটে কলেজের শিক্ষক মিলানায়তনের পাসে অবস্থিত বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 

অন্যদিকে বেলা ১১ টা ৩০ মিনিটে ‘ঐতিহাসিক ৭ই মার্চ’ জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. ফাতেমা হেরেনের সভাপতিত্বে শিক্ষক সম্মেলন কক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলজের নতুন অধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল হক । এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মো. আলামিন সরোয়ার।

 

এসময় বক্তারা বলেন, ৭ই মার্চের ভাষণ ছিলো বাঙ্গালীর মুক্তির সনদ এবং পৃথিবীর অলিখিত সনদ যা বিশ্বের আনাচে কানাচে ছড়ানো প্রতিটি মজলুম, নিপিড়ীত মানুষের হৃদয় ছুয়ে যায়। প্রায় দশ লক্ষ মানুষের উপস্থিতে প্রায় ১৮ মিনিটের এই ভাষনকে আব্রাহাম লিংকনের গেটিসবার্গ ভাষনের সাথে তুলনা করার কথা উল্লেখ করেন। তারা আরো উল্লেখ করেন যে এই ভাষনের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পোয়েট অব পলিটিক্স হিসেবে আখ্যায়িত করা হয়। তার এই ভাষনের মাধ্যমে জাতির সম্মিলিত প্রয়াসে ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর বিজয় অর্জন হয়েছে বলে উল্লেখ করেন। বক্তারা ‘ঐতিহাসিক ৭ই মার্চ ভাষনের প্রচার প্রসার ও গবেষণার ব্যাপারে গুরুত্ব দেন। তারা বলেন এই ভাষন থেকে জাতির অনেক কিছু শেখার ও জানার আছে।

 

অনুষ্ঠানের শেষে এক পর্যায়ে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয় শিক্ষার্থীদের পুরষ্কার বিতরন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০