ডেস্ক রিপোর্ট
১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএম কলেজে ছাত্রদল নেত্রী ফাহমিদা জুইফাহমিদায়ের বিরুদ্ধে দরিদ্র তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ

বিএম কলেজে ছাত্রদল নেত্রী ফাহমিদা জুইয়ের বিরুদ্ধে দরিদ্র তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ।

​আবির সিকদার, বিএম কলেজ :

 

সরকারি সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তার জন্য বরাদ্দকৃত তহবিলের টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের নেত্রী ফাহমিদা জুইয়ের বিরুদ্ধে। নিজ বিভাগের অভাবী শিক্ষার্থীদের ফরম জমা দেওয়ার কথা বলে কলেজ প্রশাসন থেকে টাকা তুলে আত্মসাৎ করার ঘটনাটি জানাজানি হলে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত ছাত্রদল নেত্রী বিষয়টিকে ‘রাজনৈতিক চক্রান্ত’ বলে দাবি করেছেন।

​অনুসন্ধানে জানা যায়, ফাহমিদা জুই সম্প্রতি নিজ বিভাগের কয়েকজন শিক্ষার্থীর কাছে দরিদ্র তহবিল থেকে আর্থিক সহায়তার কথা বলে ফরম বিতরণ করেন। শিক্ষার্থীরা ফরম পূরণ করে তার কাছে জমা দিলে তিনি সেগুলো কলেজ প্রশাসনে জমা দেন। পরবর্তীতে প্রশাসন থেকে ওই আবেদনকারীদের নামে বরাদ্দকৃত টাকা ছাড় করা হলেও তা শিক্ষার্থীদের না দিয়ে তিনি নিজে রেখে দেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী শিক্ষার্থীরা। অন্যদিকে আবেদনকারী শিক্ষার্থীদের জানানো হয় যে তাদের আবেদনের বিপরীতে কোনো টাকা বরাদ্দ পাওয়া যায়নি। সম্প্রতি এই অনিয়মের বিষয়টি সাধারণ শিক্ষার্থীদের সামনে এলে ব্যাপক তোলপাড় শুরু হয়।

​ভুক্তভোগী ৩-৪ জন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে বাধ্য হয়েই তারা ওই সহায়তার জন্য আবেদন করেছিলেন। কিন্তু পরবর্তীতে তারা জানতে পারেন যে তাদের নাম ভেঙে অর্থ উত্তোলন করা হলেও তাদের কাছে তা পৌঁছায়নি।

​অভিযোগের বিষয়ে জানতে ফাহমিদা জুইয়ের সাথে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, “এগুলো আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া অভিযোগ। আমার বিরোধী একটি রাজনৈতিক চক্র আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এসব অপপ্রচার চালাচ্ছে। দ্রুতই এ বিষয়ে সত্য ঘটনা এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সবার সামনে উপস্থাপন করব।”

তবে এ বিষয়ে বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন স্পষ্ট জানিয়েছেন, “বর্তমানে বিএম কলেজ ছাত্রদলের নির্বাচিত প্রতিনিধি আছেন মাত্র দুজন—সভাপতি ও সাধারণ সম্পাদক। এর বাইরে বর্তমানে কোনো পদে প্রতিনিধি নেই। বিএম কলেজ ছাত্রদলের কোনো কর্মী যদি তার নিজ ব্যক্তিস্বার্থ হাসিল করার জন্য কোনো অন্যায় করে থাকে, তবে তার দায়ভার সংগঠন বহন করবে না।”

​ঘটনার সত্যতার বিষয়ে তিনি আরও বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত। সকালে ভুক্তভোগীরা আমার কাছে এসে অভিযোগ করলে আমি কলেজের হিসাব শাখায় গিয়ে তথ্যের সত্যতা ও প্রমাণ পেয়েছি। এরপর কলেজের অধ্যক্ষ মহোদয়কে এর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি। আমরা স্যারকে আশ্বস্ত করেছি, কোনো অন্যায়কারীর পক্ষে আমরা দাঁড়াব না। পাশাপাশি বিষয়টি নিয়ে আমি হাইকমান্ড ও মহানগর নেতৃবৃন্দের সাথে আলোচনা করব। খুব শিগগিরই হয়ত কলেজের পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে, সেক্ষেত্রে কোনো অন্যায়কারীকে উক্ত কমিটিতে মূল্যায়ন করা হবে না।”

​এদিকে ঘটনাটি ঘিরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শিক্ষার্থীরা কলেজের দরিদ্র তহবিল বণ্টন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, দরিদ্র তহবিলের টাকা দিয়ে কলেজ প্রশাসন মূলত রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোকে ‘ম্যানেজ’ করার চেষ্টা করে। তারা দাবি জানান, দরিদ্র তহবিলের অর্থের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং প্রকৃতপক্ষে কারা এই তহবিলের টাকা পাচ্ছে, তাদের নাম ও পরিচয় জনসমক্ষে প্রকাশ বা নোটিশ বোর্ডে টাঙিয়ে দিতে হবে।

​সার্বিক বিষয়ে বিএম কলেজ প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, নিয়ম অনুযায়ী শিক্ষার্থীকে নিজে উপস্থিত হয়ে আবেদন ফরম জমা দেওয়া এবং সরাসরি অর্থ গ্রহণ করার কথা। শিক্ষার্থীরা কেন কোনো তৃতীয় পক্ষের শরণাপন্ন হলো, তা খতিয়ে দেখা দরকার। তবে ভুক্তভোগী শিক্ষার্থীরা যদি কলেজ প্রশাসনের নিকট এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের করে, তবে তা তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Test

Test News:

বিএম কলেজে ছাত্রদল নেত্রী ফাহমিদা জুইফাহমিদায়ের বিরুদ্ধে দরিদ্র তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

News Title Here

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১০

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১১

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১২

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৩

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৪

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

১৫

ডিগ্রি হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে বিএম কলেজ অধ্যক্ষ, দ্রুত সংস্কারের নির্দেশনা

১৬

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

১৭

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৮

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

১৯

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading