জুনায়েদ সিদ্দিকী
১৮ অগাস্ট ২০২৪, ৭:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএম কলেজ ডিগ্রি হোস্টেলে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে মহাত্মা অশ্বিনীকুমার ডিগ্রী হোস্টেলে বহিরাগত ব্যক্তিদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ জন্য শিক্ষার্থীদের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আর হোস্টেলে সন্দেহজনক কাউকে চিহ্নিত করা গেলে সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

মাদক মুক্ত ক্যাম্পাস গড়তে আজ রবিবার কলেজ প্রশাসনের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত হয়। একই সাথে কলেজের পুকুর গুলোতে মাছ ধরতে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

ডিগ্রি হোস্টেলের সহকারী তত্ত্বাবধায়ক মস্তাফিজুর রহমান বলেন, বিভিন্ন সময় দেখা যায় বহিরাগতরা হোস্টেলের ছাদে মাদকের আসর বসিয়ে পরিবেশ নষ্ট করে।মাদক নিয়ন্ত্রণ ও হোস্টেলের পরিবেশ রক্ষার্থে আমরা বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছি। বহিরাগত ধরা পড়লে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আমিনুল হক বলেন, মাদক সেবীদের অন্যতম একটি যায়গা ছিলো কলেজের আবাসিক হোস্টেল। এ হোস্টেল গুলোতে বহিরাগতরা এসে মাদকের আসর বসায়। মাদক মুক্ত ক্যাম্পাস গড়তে ইতোমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। আপাদত হোস্টেল গুলোতে বহিরাগত দের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। পর্যায় ক্রমে গোটা কলেজে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হবে। বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ নিশ্চিত হলেই মাদক মুক্ত ক্যাম্পাস গড়তে আমরা সক্ষম হব।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০