বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
আর্ন্তজাতিক ডেস্ক
১০ মে ২০২৬, ১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিনামূল্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাবেন তামিলনাড়ুর বাসিন্দারা: থালাপতি বিজয়

সংবাদটি ই-পেপারে পড়ুন
ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ুর বাসিন্দারা বিনামূল্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। আজ রোববার (১০ মে) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নিজের প্রথম সরকারি নির্দেশে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, মাদকবিরোধী বিশেষ টাস্ক ফোর্স এবং নারীদের নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী ও হেল্পলাইন চালুর ঘোষণা দিয়েছেন তিনি। খবর এনডিটিভির।

রোববার (১০ মে) স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শপথ নেন থালাপতি। গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার নতুন মুখ্যমন্ত্রীকে শপথ পড়ান। শপথবাক্য পাঠ করেছেন তামিল ভাষায়। সেসময় হাততালি আর উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম।

মুখ্যমন্ত্রী বিজয় বলেন, একজন সহকারী পরিচালকের ছেলে আজ মুখ্যমন্ত্রী হয়েছে। আমি দারিদ্র্য ও ক্ষুধা চিনি, আমি কোনো রাজপরিবার থেকে আসিনি। অনেক কষ্ট সহ্য করেছি, অনেকেই আমাকে অপমান করেছে। আমি আপনাদের ছেলে, ভাই, ছোট ভাইয়ের মতো। আপনারা আমাকে হৃদয়ে জায়গা দিয়েছেন, গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, তার সরকার মিথ্যা প্রতিশ্রুতি দেবে না। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও পানীয় জলের মতো মৌলিক বিষয়গুলোর ওপর তার সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে জানান তিনি।

বিজয় অভিযোগ করে বলেন, দ্রাবিড় মুনেত্র কজগম (ডিএমকে) রাজ্যের কোষাগার খালি করে দিয়েছে এবং আমরা ১০ লক্ষ কোটি রুপির ঋণের বোঝা নিয়ে দায়িত্ব নিয়েছি (মার্চ ২০২৭ পর্যন্ত সম্ভাব্য হিসাব)। আমরা জনগণের অর্থ থেকে একটি পয়সাও নেব না এবং কাউকে রাজ্য লুট করতে দেব না।

এসময় বাস্তব, ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায়বিচারের নতুন যুগ আনার প্রতিশ্রুতি দিয়ে বিজয় কংগ্রেস নেতা রাহুল গান্ধি, প্রবীণ চক্রবর্তী, বাম নেতা এম এ বাবলি এবং জোটসঙ্গীদের ধন্যবাদ জানান। শপথগ্রহণ মঞ্চে রাহুল গান্ধিকেও দেখা যায়। নির্বাচনী প্রচারেও তিনি বিজয়কে সমর্থন করেছিলেন।

উল্লেখ্য, তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও ২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। ফলে সরকার গঠন নিয়ে প্রায় এক সপ্তাহ অনিশ্চয়তা চলেছিল। পরে কংগ্রেসসহ কয়েকটি রাজনৈতিক দলের সমর্থনে ১২০ আসনে জোট সরকার গড়েছে টিভিকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

১

বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয়

২

সরকারি চাকরিজীবীদের ঘটকালির সুযোগ দিচ্ছে সরকার

৩

পদ বাণিজ্যের: অভিযোগের পর শিবিরের ‘সাথী’ পদ হারান রাকসু জিএস আম্মার

৪

র‍্যাগিংয়ে জড়িত থাকার অপরাধে: ববির ৪৮ শিক্ষার্থীকে ৬ লক্ষ ২০ হাজার জরিমানা

৫

স্মৃতিচারণে বিএম কলেজ অধ্যক্ষ ড. তাজুল ইসলামের বিদায় সংবর্ধনা

৬

একজন ওয়ালিদ, এক গুচ্ছ স্বপ্ন ।: পদ নয়, মানুষের আস্থাই আমার সবচেয়ে বড় পরিচয় -ওয়ালিদ

৭

হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

৮

ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতের আহ্বান: তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়নে একসঙ্গে কাজ করার তাগিদ

৯

ঢাকা-বরিশাল মহাসড়কে: উজিরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

১০

বরিশালে ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

১১

বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন প্রফেসর কাজী জাবের আহমেদ

১২

চাঁদাবাজি, দখলের অভিযোগে-বিতর্কে বিব্রত বিএনপি ও সরকার

১৩

কর্মজীবী অভিভাবকদের স্বস্তি দিতে বরিশালে ডে কেয়ার ও প্রি-স্কুল

১৪

মহিপুরে ‘ডিবি পরিচয়ে’ ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

১৫

চূড়ান্ত সুপারিশেও মেলেনি নিয়োগপত্র, অপেক্ষায় ৭২ প্রার্থী

১৬

বরিশালে গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ১২

১৭

বরিশাল নগরীতে বালুর পাইপলাইন অপসারণে বিসিসির নির্দেশ

১৮

বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

১৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি, বরিশালের যাত্রীদের ভাড়া নিয়ে প্রশ্ন

২০