ডেস্ক রিপোর্ট
৭ জুলাই ২০২৪, ৯:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিভিন্ন জেলায় এখনও পানিবন্দি কয়েক লাখ মানুষ

যমুনা-ব্রহ্মপুত্রের পানি কমলেও উন্নতি হয়নি দেশের উত্তর-মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির। এখনও বিপৎসীমার ওপর দিয়ে বইছে নদ-নদীর পানি। ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা। ব্রহ্মপুত্র, ঘাঘট ও ধরলার পানি বইছে বিপৎসীমার ওপরে।

এদিকে, কুড়িগ্রাম নাগেশ্বরীর বাহের কেদার এলাকায় এলজিইডির ক্ষুদ্র পানি ব্যবস্থাপনা প্রকল্পের বাদ ভেঙে নতুন করে ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি ৯ উপজেলার প্রায় দু’লাখ মানুষ। ভেসে গেছে পুকুরের মাছ। চলতি বন্যায় তলিয়েছে ৬ হাজার ৬১৫ হেক্টর ফসলি জমি।

অবস্থার উন্নতি নেই গাইবান্ধাতেও। তিস্তার কাউনিয়া ও ডালিয়া পয়েন্টে পানি কমলেও শিমুলবাড়ী পয়েন্টে বিপৎসীমার উপরে বইছে পানি। তিস্তা তীরবর্তী ২০ হাজারেরও বেশি মানুষ পানিবন্দি। পানির নিচে রাস্তাঘাট। অনেক জায়গায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। দুর্ভোগে নতুন মাত্রা যোগ করেছে নদী ভাঙন। ।

চোখ রাঙাচ্ছে জামালপুরের যমুনা নদীর পানিও। বিপৎসীমার ৮৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে ৫ উপজেলার ৪২টি ইউনিয়নের নিম্নাঞ্চল। পানিবন্দি দেড় লক্ষাধিক মানুষ। এ অবস্থায় পানি ঠেলে কেন্দ্রে যেতে হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের। বন্যা পরিস্থিতির জন্য এরইমধ্যে দু’টি কেন্দ্র স্থানান্তর করেছে জেলা পরিষদ। এছাড়া, পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের ১০ হাজার মানুষেরও বেশি মানুষ পানিবন্দি। বিশুদ্ধ পানি ও খাবারের অভাব সব জায়গায়।

অন্যদিকে, সুরমা-কুশিয়ারার পানি কমলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে হাওরাঞ্চলের বন্যা পরিস্থিতি। ত্রাণ আর বিশুদ্ধ পানির সংকটে সিলেটে এখনও বন্যা কবলিত প্রায় ৫ লাখ মানুষ। আর আশ্রয়কেন্দ্রে রয়েছে ৯ হাজার মানুষের বেশি। পানিতে নিমজ্জিত সুনামগঞ্জ-তাহিরপুরের অনেক সড়ক। চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০