আবু উবাইদা, ববি সংবাদদাতা
২৪ জানুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ববি শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে আগামী ৬ (ছয়) মাসের জন্য একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি, ২০২৬) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়।

নবগঠিত এই কমিটিতে মো. শাহেদ হোসেনকে আহ্বায়ক এবং সিরাজুল ইসলামকে সদস্য-সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাইদুল ইসলাম ও মো. আলিমউদ্দীন। এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য-সচিব হিসেবে মো. আলিম রেজা ও মো. জিসান হোসেনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে মুখ্য সংগঠক হিসেবে মো. মোমিনুল ইসলাম রানা এবং মুখপাত্র হিসেবে জিয়াদ হাসান জীম দায়িত্ব পালন করবেন।
সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, এই নতুন কমিটি ছয় মাস বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং বৈষম্যহীন ক্যাম্পাস গড়তে অগ্রণী ভূমিকা পালন করবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, একঝাঁক উদ্যমী শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত এই কমিটি বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে নিবেদিতভাবে কাজ করে যাবে।

সদস্য-সচিব সিরাজুল ইসলাম বলেন, “মহান আল্লাহর প্রতি শুকরিয়া। সহযোদ্ধাদের অক্লান্ত পরিশ্রমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। আমরা অতীতের ভুল/ অপূর্ণতা থেকে শিক্ষা নিয়ে ক্যাম্পাসের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। শিক্ষার্থী ও জাতীয় স্বার্থ রক্ষায় এবং জুলাই বিপ্লবের অসম্পূর্ণ লক্ষ্য অর্জনে আমরা সর্বদা রাজপথে প্রস্তুত থাকব ইনশাআল্লাহ “

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১০

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১১

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১২

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৩

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৪

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৫

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৬

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৭

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১৯

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF