স্পোর্টস ডেস্ক
১১ মে ২০২৫, ৩:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড় ব্যবধানে হার মেসির দলের

মেজর লিগ সকারে আজ মিনোসোটা ইউনাইটেডের কাছে ৪-১ ব্যবধানে হেরেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। মেসি যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দেওয়ার পর গত দুই বছরে এত বড় ব্যবধানে মায়ামি হারেনি।

মাঠে ব্যক্তিগত নৈপুণ্যে আবারও উজ্জ্বল ছিলেন লিওনেল মেসি। পাঁচটি শট নিয়েছেন, চারটি গোলের সুযোগ সৃষ্টি করেছেন, আর একটি গোল নিজেই করেছেন।

চোটের কারণে মেসির ঘনিষ্ঠ সতীর্থ লুইস সুয়ারেজ ছিলেন না দলে। ফলে আক্রমণভাগ কিছুটা দুর্বল থাকলেও সবচেয়ে বড় ভোগান্তি ছিল রক্ষণভাগে। প্রথমার্ধের ৩২ মিনিট হোলাগোয়ানে ও মারকানিস প্রথমার্ধের অতিরিক্ত ২ মিনিটে গোল করে মিনেসোটাকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন।

দ্বিতীয়ার্ধে কিছুটা স্বস্তি এনে দেন মেসি। ম্যাচের ৪৮তম মিনিটে জর্দি আলবার পাস ধরে গোল করেন তিনি। এটি ছিল তার পেশাদার ক্যারিয়ারের ৮৬০তম গোল, যা আবারও ফুটবল ইতিহাসে তার অনন্য অবস্থানকে স্মরণ করিয়ে দেয়।

তবে গোলটি মায়ামিকে ম্যাচে ফিরিয়ে আনতে পারেনি। ৬৮তম মিনিটে নিজের জালেই বল পাঠান আর্জেন্টাইন ডিফেন্ডার মার্সেলো ভেইগান্ট, ফলে ব্যবধান আবার বেড়ে যায়। এরপর ৭০তম মিনিটে রবিন লড আরও একটি গোল করে ব্যবধান বাড়িয়ে দেন ৪-১।

মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ১২ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইন্টার মায়ামি। অপরদিকে, মিনেসোটা ইউনাইটেড ওয়েস্টার্ন কনফারেন্সে সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে উঠে এসেছে দ্বিতীয় স্থানে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

১২

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

১৩

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১৫

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৭

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৮

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৯

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading