নলছিটি প্রতিনিধি
১৫ মে ২০২৬, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে নলছিটিতে বিক্ষোভ মিছিল

ভারতে সংখ্যালঘু মুসলিমদের ওপর হত্যা, নির্যাতন, বসতবাড়ি ও মসজিদ ভাঙচুরের ঘটনার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর দুপুর ২টায় নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নলছিটি বাসস্ট্যান্ডের সেলিম চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় শহরজুড়ে প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ।

মিছিলে অংশগ্রহণকারীরা “নারায়ে তাকবির আল্লাহু আকবার”, “দ্বীন ইসলাম জিন্দাবাদ” এবং “বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো”সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে নলছিটি শহরের বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-উলামা, ধর্মপ্রাণ মুসল্লি এবং সর্বস্তরের মুসলিম উম্মাহ অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইসলাম শান্তি, সহনশীলতা ও মানবতার ধর্ম। মুসলমান কখনো অন্যায়ের পক্ষে থাকতে পারে না। ভারতে মুসলমানদের ওপর যে নির্যাতন ও সহিংসতা চলছে, তা মানবাধিকারের চরম লঙ্ঘন।

বক্তারা আরও বলেন, মসজিদ ভাঙার রাজনীতি মানি না, মানব না এবং ভারতে মুসলিম নিধন বন্ধ করতে হবে। তারা অভিযোগ করেন, উগ্র সাম্প্রদায়িক রাজনীতির কারণে ভারতে সংখ্যালঘু মুসলমানরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সমাবেশে বক্তারা নলছিটির সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি তুলে ধরে বলেন, ভারতে ঘটে যাওয়া ঘটনার প্রভাব যেন বাংলাদেশের কোথাও বা নলছিটিতে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের ওপর না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ইসলাম নিরপরাধ মানুষের ক্ষতি করার শিক্ষা দেয় না বলেও তারা উল্লেখ করেন।

এ সময় ইসলাম অবমাননার রাজনীতি মানি না, মানব না, ভারতের সীমান্ত হত্যা বন্ধ করতে হবে এবং “ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াও মুসলমান”সহ বিভিন্ন স্লোগান উচ্চারিত হয়।

বক্তারা ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-এর প্রতি আহ্বান জানিয়ে বলেন, মুসলমানদের ওপর নির্যাতন, মসজিদ ধ্বংস ও দমন-পীড়ন বন্ধ করতে হবে। অন্যথায় বিশ্ব মুসলিম উম্মাহ আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।

সমাবেশ শেষে নির্যাতিত মুসলমানদের শান্তি, নিরাপত্তা ও মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০