ডেস্ক রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৪, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় হত্যা-ডাকাতিসহ ১৩ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ভোলায় আলোচিত হত্যা ও ডাকাতিসহ ১৩ মামলার পলাতক আসামি আলতাফ হোসেন আলতুকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে ভোলা সদর উপজেলার খেয়াঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানা, লক্ষ্মীপুর ও বরিশালের হিজলা থানায় ১৩টি মামলা চলমান আছে।

এদিন পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি। আটক আলতাফ ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্য বাপ্তা গ্রামের আলী আকরাম মাতাব্বের ছেলে।

লেফটেন্যান্ট শাহরিয়ার রিফাত জানান, গোপন তথ্যের ভিক্তিতে খবর পেয়ে মঙ্গলবার সকালে ঢাকা থেকে ভোলাগামী ‘এমভি ভোলা’ নামে একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালানো হয়।

অভিযানে দেশের বিভিন্ন থানার হত্যা ও ডাকাতিসহ ১৩ মামলার আসামি আলতাফ হোসেন আলতুকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আলতাফকে আজ (মঙ্গলবার) দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১০

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১১

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১২

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৩

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৪

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৫

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৬

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৭

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১৯

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF