ডেস্ক রিপোর্ট
১১ জুলাই ২০২৪, ৫:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মরা গরু জবাই করে বিক্রি করায় বিক্রেতার কারাদণ্ড

বরিশালে জেলার বাবুগঞ্জ উপজেলায় মরা গরু জবাই করে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে আরও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমান।

তিনি জানান, বুধবার রাতে উপজেলার আগরপুর বাজারে একটি মরা গরু জবাই করেন কসাই সেন্টু ও তার সহযোগীরা। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা প্রথমে পুলিশে ও পরে উপজেলা প্রশাসনে খবর দেয়। এ সময় কসাই সেন্টু ও তার সহযোগীরা কৌশলে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে গিয়ে সেন্টুর সহযোগী মাংস ব্যবসায়ী কালাম তালুকদারকে আটক করে পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, রাত সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংস বিক্রেতাকে ৭ দিনের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মাংসগুলো জব্দ করে বিনষ্ট করা হয়েছে। তবে মূল হোতা কসাই সেন্টু পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলার আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনজিত চন্দ্র জানান, বিষয়টি জানার পরপরই ওই এলাকায় অভিযান চালিয়ে মাংসসহ একজনকে আটক করা হয়েছে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে জেল জরিমানা করা হয়।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০