ববি প্রতিনিধি
৯ জুলাই ২০২৫, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহাসড়কের খাদা-খন্দক সংস্কারে ববি ছাত্রদল


প্রবল বর্ষণে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কের তৈরি হয়েছে খাদা-খন্দক।বিকাল নাগাদ কয়েকটি দূর্ঘটনা ঘটে সেখানে।রাস্তার সংস্ককারে তৎক্ষনাৎ কাজ হাতে নেয় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

৯ জুলাই বুধবার বিকেলে ছাত্রদলের নেতৃত্বে নেওয়া হয় রাস্তার খাদা-খন্দক ভরাটের কর্মসূচি। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলের নেতৃবৃন্দরা।নেতৃবৃন্দের পক্ষ থেকে আজমাইন সাকিব বলেন,“টানা বৃষ্টিপাতের কারণে কুয়াকাটা-বরিশাল মহাসড়কের বিশ্ববিদ্যালয় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এই গর্তগুলোর কারণে জনসাধারণ, বিশেষ করে শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহনের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সাধারণ মানুষের এই দুর্ভোগ আমাদের মতো ছাত্র রাজনীতিকদের হৃদয় স্পর্শ করেছে।”

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পিয়াস আহমেদ বলেন,”দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় ছাত্র সংগঠন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা দেশ ও দেশের কথা চিন্তা করে এবং দেশের কল্যানে কাজ করে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা সর্বত্র উন্নয়ন মূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের গ্রহণ যোগ্যতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।”

বরিশাল বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা ছাত্রদলের সাবেক সদস্য ছাত্রদল আরিফ হোসেন শান্ত বলেন আমরা মনে করি, ছাত্ররাজনীতি শুধু ক্যাম্পাসকেন্দ্রিক সীমাবদ্ধতা নয় — বরং জনগণের প্রয়োজনে মাঠে নামাই আমাদের আসল পরিচয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের আশপাশের সড়কে বৃষ্টির কারণে যেভাবে গর্ত সৃষ্টি হয়ে দুর্ঘটনা বাড়ছে, তা আমরা চুপচাপ দেখতে পারিনি। মানুষের কষ্ট লাঘবে আমরা স্বেচ্ছাশ্রমে এগিয়ে এসেছি। এই ছোট উদ্যোগ যদি কারও উপকারে আসে, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

আরো উপস্থিত ছিলেন সাবেক ক্রিয়া সম্পাদক শিহাব, সাবেক সদস্য মোসারফ, জিহাদুল ইসলাম মিরাজ, রতন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০