তানজীল ইসলাম শুভ, বরিশাল।
২ অগাস্ট ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহাসড়কে থ্রী হুইলারের দখল, পুলিশ ব্যস্ত মোটরসাইকেলে

বরিশাল জেলার বিভিন্ন মহাসড়ক ও আঞ্চলিক সড়কে দিনদিন বাড়ছে অবৈধ থ্রী-হুইলার, নছিমন, করিমন, ভটভটি ও ফিটনেসবিহীন বাসের দাপট। রাস্তায় চলাচল করা এসব যানবাহনের নেই কোনো বৈধ কাগজপত্র, নেই ফিটনেস কিংবা লাইসেন্স—এমনকি অনেক চালকেরও নেই প্রয়োজনীয় প্রশিক্ষণ। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ঝরছে নিরীহ মানুষের প্রাণ।

সাধারণ যাত্রী ও পথচারীদের অভিযোগ, এসব যানবাহনের কারণে সড়কে তৈরি হচ্ছে তীব্র যানজট ও বিশৃঙ্খলা। অনেক সময় ফিটনেসবিহীন বাসগুলো ব্রেক ফেল বা ইঞ্জিন বিকল হয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ে, সৃষ্টি হয় ভয়াবহ পরিস্থিতির। অথচ এসব দেখেও নির্বিকার রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

অন্যদিকে, হেলমেট আছে কিনা, দুইজন চড়েছে কিনা, রেজিস্ট্রেশন ঠিক আছে কিনা—এসব নিয়ে যেন পুলিশ সবচেয়ে বেশি মাথা ঘামাচ্ছে মোটরসাইকেল আরোহীদের ওপর। চেকপোস্টে দাঁড়িয়ে প্রায়ই দেখা যায়, গরমে-রোদে ঘন্টার পর ঘন্টা মোটরসাইকেল আরোহীদের আটকে রেখে জিজ্ঞাসাবাদ ও মামলা দেওয়া হচ্ছে। অথচ চোখের সামনেই চলে যাচ্ছে অবৈধ যানবাহনের সারি।

স্থানীয়রা বলছেন, বরিশাল অঞ্চলে সড়ক ব্যবস্থাপনায় এ এক চরম বৈপরীত্য। যেখানে সড়কে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটায় অবৈধ থ্রী-হুইলার ও ফিটনেসবিহীন যানবাহন, সেখানে পুলিশ তাদের ধরার কোনো উদ্যোগ নেয় না। বরং সাধারণ মোটরসাইকেল চালকদের টার্গেট করে হয়রানি করছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, আইন প্রয়োগে এমন বৈষম্য অব্যবস্থাপনা ও দুর্নীতিকে উৎসাহিত করছে। তারা আরও বলেন, এই সমস্যা সমাধানে দরকার কঠোর মনিটরিং, রোড সেফটি টাস্কফোর্স গঠন এবং সকল ধরণের অবৈধ যান চলাচল বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ।

এ বিষয়ে বরিশাল ট্রাফিক বিভাগের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে নাগরিক সমাজ বলছে, এই চিত্র পাল্টাতে হলে এখনই প্রয়োজন জনস্বার্থে প্রশাসনের জবাবদিহিতা ও পদক্ষেপ।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০