ডেস্ক রিপোর্ট
১ ফেব্রুয়ারী ২০২৪, ৯:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মা’কে নিয়ে পালিয়ে বিয়ে, চাচাকে খুন করলো ২ ভাতিজা

ঝিনাইদহের শৈলকুপায় মায়ের সাথে পরকীয়া প্রেমের জেরে চাচা লাল্টু মোল্লাকে (৩৬) কুপিয়ে হত্যা করেছে ২ ভাতিজা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার কাকুড়াডাংগা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লাল্টু উপজেলার ১২নং নিত্যানন্দনপুর ইউনিয়নের কাকুড়াডাঙ্গা গ্রামের গ্যানো মোল্লার ছেলে। হত্যাকারী আসাদ ও মিরাজ একই গ্রামের লকাই মোল্লার ছেলে। লকাই ও লাল্টু আপন চাচাতো ভাই।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার বিকেলে ওই গ্রামের মাঠ থেকে বাড়ি ফিরছিলেন চাচা লাল্টু মোল্লা। পথে প্রতিবেশী ভাতিজা আসাদ ও মিরাজ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী সূত্রে আরও জানা যায়, নিহত চাচা লাল্টু মোল্লা গত বছর পরকীয়া প্রেমের জেরে বড় ভাবিকে নিয়ে পালিয়ে বিয়ে করেন। এ নিয়ে একই গোষ্ঠীর যৌথ পরিবারের মাঝে বিরোধ শুরু হয়। এরই জেরে লাল্টু দীর্ঘদিন আত্মগোপন থেকে সম্প্রতি বাড়িতে ফিরে আসে। এরপর ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে আসাদ ও মিরাজ তার চাচা লাল্টুকে পার্শ্ববর্তী কাকুড়াডাঙ্গা বিলের মাঠে কুপিয়ে হত্যা করে।

নিত্যনন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজ উদ্দিন জানান, লাল্টু লকাইয়ের আপন চাচাতো ভাই। লকাই ইতালি প্রবাসী। তার দুই ছেলে। লাল্টু প্রবাসী লকাইয়ের স্ত্রীর সাথে পরকীয়া করে বিবাহ করে। পরে পারিবারিক চাপে তাদের ডিভোর্স হয়। লকাই তার স্ত্রীকে মেনে নিয়ে আবারও বিবাহের জন্য সম্মতি দেয়। কিন্তু দুই ছেলে বিষয়টি মেনে নিতে পারেনি। এ কারণে দুই ভাই মিলে লাল্টুকে হত্যা করেছে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পরকীয়া প্রেমের কারণেই হত্যাকাণ্ড ঘটেছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

১০

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১১

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১২

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১৩

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৪

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৫

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৬

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৭

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৯

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

২০