জুনায়েদ সিদ্দিকী
৩০ অগাস্ট ২০২৪, ৯:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাছ ধরতে গিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে ১০ জন আহত

মাছ ধরাকে কেন্দ্র করে জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল (২৯ আগস্ট) উপজেলার মহাদান ইউনিয়নের বটতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের ১০টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।

স্থানীয়রা জানান, উপজেলার মহাদান ইউনিয়নের পশ্চিম পাশের দহ বিলে মাছ চাষ, মাছ ধরা নিয়ে জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আওয়ালের গ্রুপ এবং মহাদান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন লিটন মাস্টারের গ্রুপের মাঝে উত্তেজনা চলছিল।

বৃহস্পতিবার সকালে আওয়াল চেয়ারম্যানের কর্মী সমর্থকরা দহ বিলের পাড়ে খিচুড়ি রান্নার আয়োজন করে। এ সময় লিটন মাস্টারের কর্মী সমর্থকরা দুইটি বাড়িঘর ও দোকানপাটে হামলা চালায়। পরে আওয়াল চেয়ারম্যানের কর্মী সমর্থকরা পাল্টা হামলা চালিয়ে ৮টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনায় দুই পক্ষের ১০ জন আহত হন। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আব্দুল আওয়াল বলেন, স্থানীয় নেতাকর্মীরা তালতলা দহ সংলগ্ন বটতলা মোড় এলাকায় খিচুড়ি রান্নার আয়োজন করে। এ সময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন লিটন ও তার সমর্থকরা খিচুড়ির আয়োজন পণ্ড করে দেয়। এ ছাড়াও তারা চলে যাওয়ার সময় বাড়ি ঘর দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর করে।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন লিটন অভিযোগ অস্বীকার করে বলেন, পূর্ব শত্রুতার জেরে আওয়াল চেয়ারম্যান ও তার ভাইয়ের নেতৃত্বে আমার ৮ জন নেতাকর্মীর বাড়িতে হামলা চালানো হয়েছে। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নেতাকর্মীরা বিষয়টি নিয়ে পার্টি অফিসে বসে আলোচনা করছেন। পরে এ বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানাতে পারবো।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, এখনো কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১০

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১১

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১২

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৩

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৪

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৫

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৬

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৭

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১৮

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৯

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF