নিজস্ব প্রতিনিধি, বরিশাল।
২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাহে রমজানকে স্বাগত জানিয়ে বরিশাল মহানগর জামায়াতের মিছিল

রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ও দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জামায়েত ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার নগরীর টাউন হল চত্বরে মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

মিছিল পূর্ব সমাবেশে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, আল্লাহ বিরোধী সকল কাজ থেকে দুরে থাকার জন্য রমজান এসেছে। মানুষের আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য আল্লাহর দেয়া ফর্মুলায় পালিত হয় মাহে রমাদান যা হাজার বছর ধরে চলমান। রমজান এসেছে তাকওয়া অর্জনের জন্য কিন্তু দেখা যাচ্ছে রোজা আসলে কিছু অতি মুনাফা ভোগীদের দৌরাত্ম্যের কারনে সিন্ডিকেট তৈরি হয় এবং দ্রব্যমূল্য মানুষের নাগালের বাহিরে চলে যায়।

পরিবর্তিত পরিস্থিতিতে আমরা মাহে রমাদান পবিত্রতার সাথে পালন করতে চাই। রোজার পবিত্রতা যাতে খুন্ন না হয় সেদিকে সরকারের পক্ষ থেকে সজাগ দৃষ্টি রাখতে হবে।  দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। সারা দেশে নেয্যমুল্যে পণ্য বিক্রয়ের ব্যাবস্থা করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, বরিশাল মহানগরীর নায়েবে আমির মাহমুদ হোসাইন দুলাল।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মাস্টার মিজানুর রহমান,হাফেজ মাওলানা আতিকুল্লাহ ও তারিকুল ইসলাম। মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান,অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মাওলানা জয়নাল আবেদীন, শামীম কবির, জাফর ইকবাল, শফিউল্লাহ তালুকদার, মাহফুজুর রহমান আমিনসহ মহানগরীর সকল থানা আমির সেক্রেটারি ও ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ।

সমাবেশ শেষে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল ও মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের নেতৃত্বে টাউন হল চত্বর থেকে মিছিল শুরু হয়ে নগরীর সদর রোড, ফজলুল হক এভিনিউ, চকবাজার, বাজার রোড, জেলখানার মোড় প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হয়।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১০

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১১

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১২

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৩

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৪

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৫

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৬

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৭

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৮

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৯

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

২০