ডেস্ক রিপোর্ট
২৪ জুন ২০২৪, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মা ব্যস্ত রান্নায়, পুকুরে পড়ে মেয়ের মৃত্যু

শরীয়তপুরের গোসাইরহাটে পুকুরের পানিতে ডুবে মুনতাহা নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) দুপুরে উপজেলার ইদিলপুর ইউনিয়নের চর জুশিরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। মুনতাহা ওই এলাকার ভেকু চালক রাসেল ফকিরের মেয়ে।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়, প্রতিদিনের মতো সোমবার সকালে কাজে বের হয়েছিলেন শিশু মুনতাহার বাবা রাসেল ফকির। দুপুরে শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এসময় শিশুটিকে নিয়ে দাদা ইদ্রিস ফকির ঘরের বারান্দায় বসে ছিলেন। একপর্যায়ে দাদার চোখ ফাঁকি দিয়ে পেছনের দরজা দিয়ে বের হয়ে পুকুরের পানিতে পড়ে যায় মুনতাহা। পরে পুকুর থেকে মুনতাহাকে উদ্ধার করে দ্রুত গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির দাদা ইদ্রিস ফকির বলেন, দুপুরে মুনতাহার মা রান্না করছিল। আর আমি ঘরের বারান্দায় শুয়ে ছিলাম। আমার নাতনি আমার কাছে ছিল। অল্প সময়ের মধ্যেই সে পেছনের দরজা দিয়ে বেরিয়ে পুকুরের পানিতে ডুবে যায়।

গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আফজাল হোসেন বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। আমরা ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) পরীক্ষা করে শিশুটির মৃত্যুর বিষয়ে নিশ্চিত হই।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১০

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১১

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১২

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৩

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৪

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৫

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৬

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৭

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৮

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF